চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে দেখতে যাওয়া হলো না, সড়কে স্ত্রী-সন্তানসহ চিকিৎসকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 14, মে 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Celebration with family and friends at a birthday party in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. বাসুদেব সাহা ব্যক্তিগত গাড়িতে করে স্ত্রী, ছেলেকে সঙ্গে নিয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি যাচ্ছিলেন। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা তাদরে জীবন কেড়ে নিয়ে যায়। শুধু বেঁচে আছেন পরিবারের একমাত্র কন্যা। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী।

শনিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে এখন পর্যন্ত মোট আট জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন: ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক ও গোপালগঞ্জ শহরের বটতলা এলাকার প্রফুল্ল কুমার সাহার ছেলে বাসুদেব কুমার সাহা (৫২), তার স্ত্রী শিবানী সাহা (৪৮) ও ছেলে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নিল সাহা (১৯)। চিকিৎসক বাসুদেব সাহার ব্যক্তিগত গাড়ির চালক আজিজুর ইসলামও (৪৪) নিহত হয়েছেন।

জানা যায়, ডা. বাসুদেব সাহা অসুস্থ মাকে দেখতে স্ত্রী-সন্তান নিয়ে গাড়িতে করে বাড়ি যাচ্ছিলেন । কিন্তু বাড়িতে যাবার আধা ঘণ্টা আগেই বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ তাদের মৃত্যু হয়।

ডাক্তার প্রতিদিন নামের একটি প্রতিবেদনে বলা হয়, বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবিব জানান, বাসুদেব সাহা পেশায় চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব‍্যাচের ছাত্র ছিলেন তিনি। এনেসথেসিয়া বিভাগে কাজ করতেন বারডেম হাসপাতালে।

ডাক্তার প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়, ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ব্যক্তিগত গাড়ি ও কাশিয়ানী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় একই পরিবারের তিনজন, ধানমাড়াইরত স্বামী-স্ত্রীসহ আটজন নিহত হন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহত বাকি চারজন হলেন- কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা গ্রামের পেয়ার আলী মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৪৮), তার স্ত্রী রুমা বেগম (৪০), একই গ্রামের জিন্দার ফকিরের ছেলে অনীক বাবু (২৮) ও অনীকের নববিবাহিত স্ত্রী ইয়াসমিন আক্তার (১৯)। ফিরোজ ও রুমা সড়কে ধানমাড়াইয়ের কাজ করছিলেন। অনীক ও ইয়াসমিন মোটরসাইকেলে কাশিয়ানী থেকে বাড়িতে ফিরছিলেন।

Tags: বারডেম হাসপাতাল
Previous Post

‘আমার রোবট হতে হবে, এছাড়া বিকল্প নেই’

Next Post

নেদারল্যান্ডসে চারশ বছরের দুগ্ধ খামার

Next Post
নেদারল্যান্ডসে চারশ বছরের দুগ্ধ খামার থেকে তৈরি পনিরের তাক. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসে চারশ বছরের দুগ্ধ খামার

কিশোরকে শেকলে বেঁধে নির্যাতনের দৃশ্য, ভিডিও ফুটেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেকলে বেঁধে কিশোরকে নির্যাতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT