চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
3:05 অপরাহ্ন 02, নভেম্বর 2021
in জনপদ, টাঙ্গাইল, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাসে শিক্ষার্থীরা প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের সশরীরে ক্লাস শুরু হয়েছে।

করোনাকালে অনলাইনে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হলেও আজ রবিবার ২ নভেম্বর সকাল থেকে ক্লাস শুরু হয়। সকল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ক্যাম্পাস প্রাঙ্গন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এবং হল রোড সংলগ্ন দোকানগুলোতে আগের মত শিক্ষার্থীরা গল্পে আড্ডায় মেতে উঠেছে। এদিকে দীর্ঘদিন পর ক্লাসে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে ক্যাম্পাসে আগত শিক্ষার্থীদের মাঝে ফুল ও মিষ্টি বিতরণ করা হয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীরে ক্লাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্লাসে শিক্ষার্থীদের বরণ করে নিতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও অনুষদগুলো।

১৮ অক্টোবর  অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরী) সভার সুপারিশের ভিত্তিতে একই দিন অনুষ্ঠিত ২২৩তম (জরুরী) রিজেন্ট বোর্ড সভা থেকে ২৫ অক্টোবর হতে খুলে দেয়া এবং ২ নভেম্বর হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Previous Post

বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

বিডিওএসএনের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা

Next Post
কানিজ ফাতেমা, বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা, হাসিমুখে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিওএসএনের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, অধিনায়ক ও তার সহকারী সহকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীমের অভিষেক, নেই মোস্তাফিজ, শুরুতে ব্যাটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT