চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে মানববন্ধন

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
2:57 অপরাহ্ন 09, জুন 2021
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও গাছ নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসির বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাভাবিপ্রবি ছাড়াও অনিয়মতান্ত্রিকভাবে মাওলানা হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আরও ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছকাটাসহ নানা অনিয়ম তুলে ধরা হয়। মানববন্ধনে অংশ নেওয়া ১৫ প্রতিষ্ঠানের মধ্যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৮টি সংগঠন রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসি ড. মো. আলাউদ্দিন অনিয়মতান্ত্রিকভাবে মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত অন্যান্য ৭টি প্রতিষ্ঠানের ৫১টি গাছ কেটে বিক্রি করেন। যার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে এসব গাছ কাটা বন্ধের দাবি জানান তারা। যেসব গাছ কাটা হয়েছে সেগুলো বিক্রির টাকা সরকারের কোষাগারে দেওয়ার দাবি করেন তারা। এরপর নতুন করে আর কোন গাছ কেটে ভিসি যেন স্থানীয় পরিবেশ নষ্ট না করে এব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। গাছ কাটা বন্ধ না করলে জোড়ালো আন্দোলনের হুমকি দেন কর্মরত শিক্ষকরাসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি হাসমত খান ভাসানী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি বুলবুল খান মাহবুব, ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সিপিবির সভাপতি আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী আব্দুল গণি আল-রুহি, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনায়েত করিম প্রমুখ।

Tags: ভাসানী বিশ্ববিদ্যালয়মাভাবিপ্রবি
Previous Post

পারিশ্রমিক ১ টাকা নিয়েও গর্বিত শুভ

Next Post

স্বৈরাচারী কায়দায় আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচারী কায়দায় আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে: মির্জা ফখরুল

আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের লোগো, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাল চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র জমা নেয়া শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT