চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাওবাদী প্রেমের ছবি ‘ইস্কাবন’ এর ফার্স্টলুক প্রকাশিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 28, আগস্ট 2021
in বিনোদন
A A
বনের মধ্যে তিনজন চরিত্রের ফার্স্টলুক, রহস্যময় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ঝাড়গ্রামের জঙ্গলমহলে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের গোপন যাপন, সেখানকার মানুষের জীবনযাপন ও সেখানেই তৈরি হওয়া একটি প্রেমের সম্পর্ক- এই তিনের সমাপতন ঘটিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ইস্কাবন’।

কলকাতায় মনদীপ সাহা’র পরিচালনায় এবং তরুণ সাহিত্যিক রাধামাধব মণ্ডলের গল্পে উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘ইস্কাবন’ এর ফার্স্টলুক প্রকাশিত হলো সম্প্রতি।

এসএমডি এন্টারটেনমেন্ট এর প্রযোজনায় রাধামাধব মণ্ডলের ‘রেড স্টারের ক্যাম্প’ গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে দেখা যাবে এ প্রজন্মের নতুন টলিউডে পা রাখা নায়ক সঞ্জুকে।

মাওবাদী প্রেমের ছবি 'ইস্কাবন' এর ফার্স্টলুক প্রকাশ, বনজঙ্গলে প্রেমের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ রাধামাধব চ্যানেল আই অনলাইনকে বলেন, রেডস্টারদের ডেরা, রাজনৈতিক শৃঙ্খল, তাত্ত্বিক আদর্শের-জীবন আর তাদের ঘিরে উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সুপ্ত সুন্দর মিষ্টি প্রেম, গোটা ছবিকে ঘিরে আটকে রাখবে দর্শকদের- এমনটাই আমাদের প্রত্যাশা।

জঙ্গলের ডেরাজীবন আর তার সরেজমিন ইতিহাস, হিংস্রতা, খুন আর নানান রাজনৈতিক ফন্দি ফিকিরের মাঝে এক নতুন কাহিনী চিত্রিত গল্পের ছবিটিতে। মূল গল্পের ছায়াকে এখানে অবলম্বন করা হয়েছে বলে জানান পরিচালক।

ছবির ফার্স্টলুকে দেখতে পাওয়া নায়ক সঞ্জু, নায়িকা মাও নেত্রী অনামিক চক্রবর্তী ছাড়াও মাওনেতা বেসে একেবারে অন্যরকম লুকে দেখা যায় জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকে।

লেখক রাধামাধব মনে করেন, রেডস্টারেদের জীবনের আদর্শ বিচ্ছুতির অন্ধকার সময়কে ধরা হয়েছে ছবির ফার্স্টলুকে। জঙ্গলের অনিশ্চিত জীবনে ভোগ, বিলাসিতার জায়গা তৈরি হয়েছিল ক্ষমতার দম্ভ থেকে, তার ছবি স্পষ্ট হয়েছে ছবির লুকে অভিনেতা সৌরভ দাসের চেহারায়। ডেরা জীবন থেকে বেরিয়ে নারী জীবনের লড়াইয়ে মেতে ওঠা প্রেম, যেন ত্রিকোণ হয়েছে সৌরভ, অনামিকা আর সঞ্জুর ছবিতে। মূলগল্পের ভাবে নরেনজি, সত্যরা হেঁটেছে ছবিতে।

‘আবার হইহই করে সক্কলে আমাদের ছবি দেখবে।’ কোভিড পরবর্তী পরিস্থিতিতে এমনটাই আশা করেন ছবির প্রযোজক এসএমডি-র কর্ণধার সেখ আব্দুল লালন। পরিচালক মন্দীপ সাহাকে সঙ্গে নিয়েই, প্রথম ছবির লুক প্রকাশের পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন ছবির এই প্রযোজক সেখ আব্দুল লালন। এসএমডি- র প্রথম বাংলা ছবি ‘ইস্কাবন’।

অনুষ্ঠানে জানানো হয়, ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের চিরুগড়া, কাঁকড়াঝোড়, ঢাঙ্গিকুসুম, তারাফণি ব্যারেজ, ঘাগড়া, খাদারাণী, লালজল, আমলাশোলের পাশাপাশি বোলপুর ও কলকাতায় শুটিং হয়েছে ছবির।

দম্পতি একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, সুন্দর পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ ছবিতে নায়িকা গোলাপির ভূমিকায় অভিনয় করছেন অনামিক চক্রবর্তী। ছবিতে আরো অভিনয় করেছেন সুমিত গাঙ্গুলী, অভিনেতা খরাজ মুখার্জী, অরিন্দম গাঙ্গুলী, পুষ্পিতা মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, শ্যামল রায়চৌধুরীরা। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রবীণ অভিনেতা দুলাল লাহিড়ী।

এছাড়াও ছবিতে নেপথ্য সংগীতে রয়েছেন নচিকেতা চক্রবর্তী, অন্নেষা দাশগুপ্ত, রূপঙ্কর বাগচি এবং শান। ছবির সংগীত পরিচালক অনিন্দ্য মুখোপাধ্যায়। ছবির বিজিএম করেছেন দেবজ্যোতি মিশ্র।

Tags: প্রেমমাওবাদীলিড বিনোদনসিনেমাসৌরভ দাস
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২২

Next Post

‘যেটুকু পেয়েছি তা অনেক, যা পাইনি সেটা ভাগ্যে ছিলো না’

Next Post
প্রকৃতি ও নারীর সৌন্দর্য ফুটে উঠেছে এই ছবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যেটুকু পেয়েছি তা অনেক, যা পাইনি সেটা ভাগ্যে ছিলো না’

ওবায়দুল কাদের বিএনপির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT