চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ অফিস সহকারী মাসুমার মৃত্যু, নিহত বেড়ে ৩৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 26, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অগ্নিকাণ্ডে দগ্ধ অফিস সহকারী মাসুমার মৃত্যু, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অফিস সহকারী মাসুমা বেগম (৩২) মারা গেছেন। এর আগে সকালে একই ঘটনায় দগ্ধ শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) মারা যান। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫।

শনিবার ২৬ জুলাই সকাল ১০ টার দিকে অফিস সহকারি মাসুমা মৃত্যুবরণ করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শনিবার সকাল সোয়া ৯টায় জারিফ ও সোয়া ১০টার দিকে মাসুমা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জারিফের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ এবং মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তারা লাইফ সাপোর্টে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি বলেন, এই ঘটনায় ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন। বর্তমানে ৩৮ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন।

নিহত জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তাদের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায়। পরিবার নিয়ে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে বসবাস করেন। দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট। সে স্কুলটির সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল।

২১ জুলাই দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এ ঘটনার পর মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। বর্তমানে দগ্ধ ও আহত ৪৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tags: আইএসপিআরআন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরজাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটপ্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তমাইলস্টোন ট্র্যাজেডিশিক্ষার্থী নিহত
Previous Post

মাইলস্টোনে ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়-বেঁচে থাকা আর বন্ধুদের না ফেরার আখ্যান

Next Post

মেসির মিয়ামিতে ধারে ডে পল, থাকছে কেনার সুযোগ

Next Post
মেসি ও ডে পল ফুটবল মাঠে হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির মিয়ামিতে ধারে ডে পল, থাকছে কেনার সুযোগ

বাংলাদেশের কৃষি খামারে গরুর সাথে একজন কৃষক।. Channel i News - চ্যানেল আই নিউজ

অটো-পার্টস ব্যবসায়ীর শখের খামার পরিণত হয়েছে সফল বাণিজ্যিক খামারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT