চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলক ছুঁলে রুমানাই হবেন বাংলাদেশের প্রথম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 01, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: টি-টুয়েন্টি সংস্করণে উইকেটের ফিফটির খুব কাছে রুমানা আহমেদ। টাইগ্রেস লেগস্পিনার ৫১ ম্যাচে ঝুলিতে ভরেছেন ৪৬ উইকেট। আর ৪ উইকেট পেলেই প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ছুঁয়ে ফেলবেন মাইলফলক।

মঙ্গলবার থেকে কক্সবাজারে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেই মাইলফলকে নাম লেখাতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা, ‘সবসময়ই লক্ষ্য থাকে দলের জন্য খেলার। যেহেতু মাত্র ৪ উইকেট দূরে, আশা করছি এই সিরিজেই হয়ে যাবে।’

আগে পঞ্চাশ কিংবা তার বেশি উইকেট শিকার করেছেন বিশ্বের ২১জন বোলার। প্রত্যাশা মতো উইকেট পেলে রুমানা হবেন ২২তম, আর বাংলাদেশের যেকোনো সংস্করণেই প্রথম।

রুমানার পেছনে আছেন টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। ৫০ ম্যাচে এ অফস্পিনার নিয়েছেন ৪৩ উইকেট।

২০০৪ সালে মেয়েদের টি-টুয়েন্টি চালু হলেও বাংলাদেশ খেলার সুযোগ পায় ২০১০ সাল থেকে। ৮ বছরে টিম টাইগ্রেস খেলেছে ৫১ ম্যাচ। যার সবগুলোতেই ছিলেন রুমানা।

এ অলরাউন্ডার ব্যাট হাতে সংক্ষিপ্ত ফরম্যাটে ৪৬ ইনিংসে করেছেন ৫৭১ রান। এক নম্বর অবস্থানে ফারজানা হক। ৪৩ ইনিংসে করেছেন ৬৭৪ রান।

ওয়ানডে সংস্করণে অবশ্য দুই বিভাগেই ‍রুমানা শীর্ষে। ৩৫ ইনিংসে ৭৩৪ রানের পাশাপাশি ৩৭ উইকেট নিয়েছেন ওয়ানডেতে দেশের হয়ে প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করা এ বোলার।

নাজমুল আবেদিন ফাহিম

রুমানার পথচলা ও মাইলফলকের হাতছানি প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়েছিলেন নারী ক্রিকেটের দেখভালের দায়িত্বে থাকা নাজমুল আবেদিন ফাহিম। সাবেক এ ক্রিকেট কোচের চোখে রুমানা আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার।

‘লেগস্পিনার হিসেবে রুমানা আমাদের দলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সে একজন উইকেট টেকিং বোলার। গত তিন-চার মাস যত ম্যাচ খেলেছি, সেখানে যখনই বোলিংয়ে এসেছে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে। ও বোঝে কখন কীভাবে বল করা উচিত। মাইলস্টোনের ব্যাপারটা ও কীভাবে দেখবে জানি না। এখানে মূখ্য হল ওর নেয়া উইকেটগুলোর গুরুত্ব কতটা। রুমানা উইকেটগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে পায়। গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ব্রেক করে।’

‘৫০ উইকেট, এটা ওর আত্মবিশ্বাসের জন্য ভালো হবে। ও যখন দেখবে ওই লিস্টের মধ্যে আছে তখন আত্মবিশ্বাস আরও বাড়বে। আমরা সবাই আন্তর্জাতিক মানসম্পন্ন খেলোয়াড় দেখতে চাই। ওই মানটা অর্জন করা খুব জরুরী। ওই মানের খেলোয়াড় সব দলেই কিছু কিছু করে আছে, সবাই না। আমাদের দলেও হয়ত কয়েকজন আছে তার মধ্যে রুমানা একজন।’

Tags: বাংলাদেশ নারী ক্রিকেট দলরুমানা আহমেদলিড স্পোর্টস
Previous Post

প্রথমদিনে তিন সেঞ্চুরি, দুই পাঁচ উইকেট

Next Post

চ্যানেল আইয়ের সাথে আমার ভ্রমণের ইতিহাস অনেক দীর্ঘ: ফারুকী

Next Post

চ্যানেল আইয়ের সাথে আমার ভ্রমণের ইতিহাস অনেক দীর্ঘ: ফারুকী

ফাইল ছবি

লাওসকে হারিয়ে শুরু বাংলাদেশের গোল্ড কাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT