চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলকের হাতছানি নিয়েই ফিরছেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 29, অক্টোবর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা কাটিয়ে নভেম্বরে ঘরোয়া টি-টুয়েন্টি আসর বঙ্গবন্ধু কাপ দিয়ে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। একবছর অপেক্ষার পর ক্রিকেটে ফিরেই টাইগার অলরাউন্ডার পাবেন ৫ হাজার রানের মাইলফলক স্পর্শের সুযোগ।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে সাকিবের দরকার মাত্র ৩০ রান। ৩০৮ ম্যাচে তিনি করেছেন ৪,৯৭০ রান। গড় ২১.০৫। রয়েছে ১৯ ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৮৬* রানের।

সাকিব এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এ ফরম্যাটে রানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে মুশফিকুর রহিম। ১৯২ ম্যাচে করেছেন ৪,০০১ রান।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অবশ্য সবার চেয়ে এগিয়ে তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ৭৪ ম্যাচে তুলেছেন ১,৭০১ রান। আর সাকিব ৭৬ ম্যাচে করেছেন ১,৫৬৭ রান।

তৃতীয় অবস্থানে বর্তমান টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৯ ইনিংসে তার সংগ্রহ ১,৪৭৫ রান।

আইসিসির নিষেধাজ্ঞার ধাক্কা না এলে সাকিব টি-টুয়েন্টিতে ৫ হাজার রান পূর্ণ করে ফেলতে পারতেন আরও আগেই। খেলতে পারতেন সিপিএল ও আইপিএলে। সেটি না হওয়ায় তাকে অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুদিন।

নভেম্বরের মাঝামাঝিতে সাকিব পাঁচ দলের টি-টুয়েন্টি আসর খেলে মিরপুর মাতাবেন। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন তিনি।

Tags: আইসিসিআইসিসির নিষেধাজ্ঞাটাইগার ক্রিকেটনিষেধাজ্ঞাবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারের মাঝে খাবার বিতরণ

Next Post

বনায়নে চীনের বিপ্লব

Next Post
বনাঞ্চলে সড়ক দিয়ে চলাচল করছে গাড়ি, চারপাশে সবুজ বনভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

বনায়নে চীনের বিপ্লব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যুর সংখ্যা ও সুস্থতার হার বাড়লো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT