চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাত থেকে দূর করুন মাংস ও মশলার গন্ধ

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
12:34 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2017
in লাইফস্টাইল
A A
মাংস ও মশলার গন্ধ

ঈদ উল আজহায় মাংস কাটা, প্যাকেট করা, পেয়াজ কাটা, মশলা বাটা, রান্না করা আরও কতো কাজ থাকে। তাই হাতের ত্বকের ক্ষতিও হয় বেশি। বিশেষ করে হাতে লেগে থাকে বিচ্ছিরি গন্ধ। ফলে বিকেলে বেড়াতে গেলে হাতের গন্ধ নিয়ে অস্বস্তিতে ভুগতে হয়। হাতের গন্ধ দূর করার আছে সহজ কিছু ঘরোয়া উপায়। জেনে নিন হাতের দুর্গন্ধ দূর করার উপায়গুলো।

লবণ
হাতে আধ মুঠ লবণ নিন। এবার দুই হাত ভাল করে ঘষতে থাকুন লবণ পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। এরপর হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। গন্ধ দূর হয়ে যাবে সহজেই।

কফি
কফির ঘ্রাণ পছন্দ নয় এমন মানুষ পাওয়া কঠিন। হাতের দুর্গন্ধ কমাতে কফি কিন্তু দারুণ কার্যকরী। মাছ, মাংস, পেয়াজ কিংবা রসুন কাটার পরে হাতের বাজে গন্ধ দূর করতে দুই হাতে কফির গুড়া নিয়ে ঘষতে থাকুন। প্রায় ২ মিনিট ঘষার পর হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস, দূর হয়ে গেল দুর্গন্ধ।

লেবু
দারুণ সুগন্ধি লেবু নিমিষেই বাজে গন্ধ দূর করে দেয়। এক টুকরা লেবু কেটে দুই হাতে ভালোভাবে ঘষে নিন। এতে দুর্গন্ধ দূর এবং হাতে মশলার দাগ থাকলে সেটাও উঠে যাবে। কাগজি লেবু হলে দ্রুত ফলাফল পাবেন।

মাউথ ওয়াস
ভাবছেন মাউথ ওয়াস তো মুখের দুর্গন্ধের জন্য, হাতে আবার এর কাজ কী তাই না? হাতের দুর্গন্ধ দূর করতেও মাউথ ওয়াশের জুড়ি নেই। হাতে মাউথ ওয়াস নিয়ে দুই হাত দিয়ে ঘষতে থাকুন। দুই মিনিট ঘষার পর হাত ধুয়ে ফেলুন ভাল করে হ্যান্ড ওয়াশ দিয়ে। গন্ধ গায়েব হয়ে যাবে নিমিষেই।

টুথপেস্ট
টুথপেস্ট মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি হাতের দুর্গন্ধ দূর করতেও দারুণ উপযোগী। হাতের তালুতে টুথপেস্ট নিয়ে ভালোভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। জেল পেস্ট ব্যবহার না করে সাদা পেস্ট ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যাবে।

Previous Post

উৎসবের আনন্দে আমরা যেন রূপাদের কথা ভুলে না যাই

Next Post

ঈদের নাস্তায় কলিজার শাসলিক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের নাস্তায় কলিজার শাসলিক

নেইমার মাঠে উদ্বিগ্ন, তদন্তের কারণে চাপের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তদন্ত’ অশান্তি ছাড়ছে না নেইমারকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT