চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 18, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
পদদলিত হয়ে পড়া অনেক জুতা ও চপ্পল, নিহতের স্মৃতি স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

অাওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুবীর দাস, দীপংকর রাহুল দাস, আশিস বড়ুয়া, রীবন দাস, উজ্জ্বল চৌধুরী, প্রদীপ তালুকদার, ঝন্টু দাস, কৃষ্ণপদ দাস ও লিটন দেব।

সোমবার চট্টগ্রামের আসকার দীঘিতে রিমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। সেখানে কুলখানি উপলক্ষে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের জন্য মেজবানের আয়োজন করা হয়েছিল।

তবে আয়োজনের ব্যবস্থাপনায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুলখানির মেজবানে এই কমিউনিটি সেন্টারটি মুসলিম ব্যাতিত অন্যান্য ধর্মের লোকজনের নির্ধারিত ছিলো। এটা না জেনে অনেক মুসলিমও এখানে ভিড় করেন। অতিরিক্ত ভিড়ে কার আগে কে ঢুকবে এরকম হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং মাত্র কয়েক মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, ওই আয়োজনে নিরাপত্তার কমতি ছিল না। অতিরিক্ত ভিড়ের কারণে এই ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেলে আহতদের দেখতে এসে সিএমপি কমিশনার বলেন,’কমিউনিটি সেন্টারটির গেট দিয়ে ঢোকার পথটি ১০ ফুট ঢালু হওয়ায় পেছনের ভিড়ের চাপে সামনের লোকজন পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। শৃঙ্খলার জন্য পর্যাপ্ত পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা ছিলো। কিন্তু মেজবানে আসা লোকজন ধৈর্য হারা হয়ে ঢোকার সময় অতিরিক্ত তাড়াহুড়া করায় এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা সহায়তা দেবে চট্টগ্রাম জেলা প্রশাসন। আহতদের চিকিৎসা এবং নিহতদের শেষকৃত্যের খরচ দেবে মহিউদ্দিন চৌধুরীর পরিবার।

গত ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে বন্দর নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

১৯৯৪ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ২০০৫ সালের মেয়র নির্বাচনে তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিমন্ত্রী মীর নাসিরকে পরাজিত করে তৃতীয়বারের মতো চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন। পাশাপাশি প্রতিপক্ষের তুলনায় ভোটের ব্যবধানও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

Tags: এ বি এম মহিউদ্দিন চৌধুরী
Previous Post

সশস্ত্র বাহিনীর উন্নয়নে সবরকম সহযোগিতায় প্রধানমন্ত্রীর আশ্বাস

Next Post

বিএনপির নিজ ঘরেই গণতন্ত্র নেই: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নিজ ঘরেই গণতন্ত্র নেই: ওবায়দুল কাদের

বৃদ্ধ মুসলিম ব্যক্তি লাল জামা ও পাগড়ি পরিহিত, পটভূমি ধূসর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের এক নক্ষত্রের বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT