চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাশূন্যে বানানো প্রথম বিস্কুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 25, জানুয়ারি 2020
in তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার মহাশূন্যে বানানো হলো খাবার। চকোলেট চিপস বিস্কুটই বিশ্বের প্রথম খাবার, যেটা মহাশূন্যে তৈরি করা হয়েছে। মহাকাশচারীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএ) বিশেষ জিরো গ্র্যাভিটি ওভেনে এই বিস্কুটটি বেক করেন।

গত ৭ জানুয়ারি স্পেসএক্স ড্রাগন স্পেসক্রাফটে আলাদা আলাদা বেকিং প্যাকেটে করে তিনটি বিস্কুট সেখান থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই পরীক্ষণের উদ্দেশ্য দীর্ঘ সময়ের সফরগুলোতে সেটাকে সমাধান হিসেবে ব্যবহার করা।

মহাকাশচারী লুকা পারমিটানো এবং ক্রিশ্চিনা কোচের করা এই পরীক্ষণের ফলাফল এই সপ্তাহে জানানো হয়। তবে সেগুলো খেতে কেমন, তা এখনো কেউ জানে না।

কুকি বানানোর মন্ডটা যারা সরবরাহ করেছিলো সেই ডাবল ট্রি প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, বিস্কুটগুলো শিঘ্রই ফুড সাইন্স কর্মকর্তারা টেস্ট করে দেখবেন পরীক্ষণের চূড়ান্ত ফলাফল জানানোর জন্য। তারপরই বোঝা যাবে বিস্কুটগুলো খাওয়ার জন্য নিরাপদ কিনা।

পরীক্ষণের জন্য পাঁচটি বিস্কুট বেক করা হয়। ভিন্ন ভিন্ন দিনে বেক করা হয় রান্নার সঠিক তাপমাত্রা ও সময় জানার জন্য ।

পৃথিবীতে ১৫০ সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিট মতো লাগে বেক করতে। সেখানে মহাশূন্যে সময় লাগে অনেক বেশি। প্রথমে ২৫ মিনিটে বানানো বিস্কুটটি কাঁচাই থেকে যায়। দ্বিতীয়টি বানানো হয় ৭৫ মিনিটে। সেটা আইএসএসে সুন্দর সুগন্ধ ছড়ায়। চতুর্থ ও পঞ্চমটি ১২০ মিনিটে বানানো হয়। পরে ২৫ মিনিট ঠাণ্ডা করার জন্য রাখা হয়। আর একটি বানানো হয় ১৩০ মিনিটে পরে ঠাণ্ডা করা হয় ১০ মিনিট। সেটাকেই সবচেয়ে সফল বিস্কুট ধরা হচ্ছে।

ডিসেম্বরে মহাকাশ থেকেই এক টুইটে নাসার বিজ্ঞানী মহাকাশে বিস্কুট বানানোর কথা লিখেন।
ন্যানোর‌্যাকস এবং জিরো জি কিচেনের বানানো প্রোটোটাইপ ওভেনে এই বিস্কুট বেক করা হয়। তারা লম্বা সময়ের স্পেস ফ্লাইটগুলোর জন্য মাইক্রোগ্র্যাভিটি যন্ত্রপাতি তৈরি করে।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ওভেন ও বেকিং উপকরণ নিয়ে একটি কার্গো ক্রাফট ছেড়ে যায়। জিরো জি কিচেন এই ওভেনটিকে সিলিন্ড্রিকাল আকৃতির ইনসুলেটেড কনটেইনার ডিজাইনের ওভেন হিসেবে উল্লেখ করেছে যেটা খুব কম গ্র্যাভিটির পরিবেশেও খাবারের উপকরণ ধরে রাখবে ও বেক করবে। ওভেনটি ইলেক্ট্রিক হিটিং উপাদান দিয়ে খাবার গরম করবে যেমনটা টোস্টার ওভেনে করা হয়, এমনটাই জানিয়েছে কোম্পানিটি।

Tags: আইএসএসবিস্কুটমহাকাশমহাশূন্য
Previous Post

ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০

Next Post

জাতীয় নির্বাচনের আদলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

Next Post
বাংলাদেশের স্কুলে ছাত্রছাত্রীদের ভোটদান প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের আদলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

টাঙ্গাইলে মন্দির রক্ষায় মানববন্ধন, মানুষ দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুই পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে মন্দির রক্ষায় মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT