চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারিতে মে দিবসের তাৎপর্য আরও বেশি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:12 অপরাহ্ন 01, মে 2021
in সম্পাদকীয়
A A
তৃতীয় লিঙ্গের শ্রমিকরা শ্রম দিবসে কাজের অধিকার দাবি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে অন্যরকম আবহে পালিত হচ্ছে মে দিবস। গত বছরের মতো এবারও বিশ্বের কোথাও তেমনভাবে ছিল না বর্ণাঢ্য মিছিল, লাল পতাকা আর রঙিন ফেস্টুনের জমকালো শোভাযাত্রা। বিশ্বের অধিকাংশ দেশ এখনও ঘরবন্দি। করোনাভাইরাস নামক এক ভয়াবহ রোগের প্রার্দুভাবে পৃথিবী যেন থমকে আছে।

১৮৮৬ সালের এদিন দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা। সেদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ জন শ্রমিক প্রাণ হারান। পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসাবে পালন করতে শুরু করে।

সোভিয়েত ইউনিয়ন গঠনের পর মে দিবসের তাৎপর্য আরও বেড়ে যায়। সোভিয়েতসহ সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহে শ্রমিকদের রাষ্ট্র কায়েম হওয়ার মধ্য দিয়ে শ্রমিকশ্রেণি পায় মর্যাদা। তারপরও পুঁজিবাদী রাষ্ট্রগুলোর আধিপত্য থাকায় দেশে দেশে শ্রমিক শোষণ বেড়েই চলে। সর্বশেষ কম মজুরির শ্রমে এখন সারা বিশ্বে অধিক মুনাফার জোয়ারে প্লাবিত বড় দেশগুলো। এখনও দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষের শ্রমে ঘামে গড়ে ওঠে পুঁজির শানশওকত। এখনও শ্রমিক শ্রেণী তদের ন্যায্য পাওনা ও মর্যাদা থেকে বঞ্চিত।

করোনা মহামারি শুরুর পর থেকে গোটা বিশ্বে লকডাউনের কারণে শ্রমিকশ্রেণির দুর্গতি আরও বেড়েছে। হাজার হাজার শ্রমিকের বেকার হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকেরা। বাংলাদেশও এর বাইরে নয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘বিদেশফেরতদের আর্থ-সামাজিক পরিস্থিতি অন্বেষণ এবং বিশ্লেষণ’ শীর্ষক এক জরিপেও এমন চিত্র উঠে এসেছে। জরিপে তারা তুলে ধরেছেন বিদেশফেরত শ্রমিকদের কথা। সেখানে বলা হয়েছে: ‘কোভিড-১৯ পরিস্থিতিতে ফেরত আসার পর বছর পেরিয়ে গেলেও প্রবাসী কর্মীদের ৪৭ শতাংশই এখনও আয়ের জন্য কোনো কাজে যুক্ত হতে পারেননি। এর ফলে দৈনন্দিন খরচ চালাতে তাদের অনেককেই পরিবারের আয় বা আত্মীয়স্বজনের কাছ থেকে ধার-দেনা করে চলতে হচ্ছে। বিদেশফেরতদের ৯৮ শতাংশই এখনও তাদের ভবিষ্যত নিয়ে চরম উদ্বিগ্ন।’

শুধু বিদেশফেরত নয়, লকডাউনের কারণে প্রায় সব ধরনের শ্রমিকদের একই পরিণতি বলে আমাদের শঙ্কা। তবে আশার কথা হলো, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্তদের এই দুঃসময়ে জীবন ও জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তা নিয়ে আবারও পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারির কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৩৬ লাখের অধিক পরিবারকে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেবেন। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত শ্রমিক শ্রেণিসহ সবাই কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করি।

এর পাশাপাশি আমাদের সবাইকে মহান মে দিবসের আত্মত্যাগের ইতিহাস স্মরণ রাখতে হবে। মহামারির এই সময়ে শ্রমিক, কৃষক, দিনমজুরের জীবনমান যেন সেই তিমিরেই পড়ে না রয়। আমরা এই করোনাকালে আরও বেশি করে বলতে চাই, শ্রমিকদের মর্যাদা ও তদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক।

Tags: করোনাকরোনাভাইরাসমহামারিমে দিবসসম্পাদকীয়
Previous Post

করোনায় কাজ হারিয়ে বেকার অসংখ্য শ্রমজীবী মানুষ

Next Post

‘তৃতীয় লিঙ্গের’ শ্রম মর্যাদা ও একবিংশ শতাব্দীর শ্রমিক দিবস

Next Post
তৃতীয় লিঙ্গের শ্রমিকরা মানবাধিকার ও মর্যাদার জন্য সংগ্রাম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তৃতীয় লিঙ্গের’ শ্রম মর্যাদা ও একবিংশ শতাব্দীর শ্রমিক দিবস

চ্যানেল আই অনলাইন সংবাদ বিশ্লেষক ছবি, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত কমে মৃত্যু বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT