চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামান্য’র ভাষণের দিকে তাকিয়ে রাজনীতি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:35 অপরাহ্ন 21, জানুয়ারি 2017
in সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এবার তার ভাষণ নিয়ে আগ্রহ অনেক বেশি। এর কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সংলাপ। ১৮ ডিসেম্বর শুরু করে এক মাসে বঙ্গভবনে ৩১টি দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করেছেন। তাই সাধারণ মানুষের মতো রাজনৈতিক দলগুলোর দৃষ্টিও এখন রাষ্ট্রপতির ভাষণের দিকে। রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তাতে কি সংলাপ পরবর্তী সমাধানের কোন ইঙ্গিত থাকবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অরুণ কুমার গোস্বামী চ্যানেল আই অনলাইনকে বলেছেন, যেহেতু সবগুলো দলের সঙ্গে তিনি (রাষ্ট্রপতি) আলোচনা করেছেন এখন তাই নিশ্চয়ই তিনি একটি সমাধান সিদ্ধান্তে আসবেন বলে আশা করা যায়। একইরকম কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম। তিনি বলেন, নির্বাচনের অনেক দেরি আছে। কিন্তু নির্বাচন কমিশন গঠনে বেশি সময় হাতে নেই। এ সময়ে রাষ্ট্রপতির ভাষণে একটি দিকনির্দেশনা ও ইঙ্গিত থাকবে বলে আশা করা যায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক চ্যানেল আইকে জানিয়েছেন, তারাও আশা করেন যে রোববার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন কমিশন গঠন নিয়ে ইঙ্গিত থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, এ মুহূর্তে নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তাই রাষ্ট্রপতি এ ইস্যুতেও কথা বলবেন বলে বিএনপি আশা করছে। এর মধ্যেই অবশ্য সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে মতৈক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন রাষ্ট্রপতি। বিএনপি মনে করছে, এজন্য আলোচনার প্রয়োজন। আওয়ামী লীগ অবশ্য মনে করে, নতুন করে আলোচনার আর কিছু নেই। এ কারণেই আমরা ড. আবুল কাসেমের বক্তব্যটা গুরুত্বপূর্ণ মনে করছি। তিনি বলেছেন, ‘অতীতে এ ধরনের আলোচনাগুলো ব্যর্থ হয়েছে। ফলে এবার রাষ্ট্রপতির দিকনির্দেশনার জন্য অপেক্ষা করছেন অনেকে।’ আসলেই তাই। যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে অতীত সংলাপে সাফল্যের কোন নজীর নেই, তাই রাষ্ট্রপতি গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত দিলেই হয়তো নতুন কোন সংকট এড়ানো সম্ভব। এক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থানটাও বিবেচনায় নেওয়া যায়। রাষ্ট্রপতির ভাষণের অাগের দিন প্রধান দু’ দলই বলেছে, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর তাদের আস্থা আছে।

Tags: রাষ্ট্রপতির ভাষণ
Previous Post

চ্যানেল আইয়ে গানে গানে সকাল শুরু করবেন সুস্মিতা আনিস

Next Post

ভয়াবহ সেই দুর্ঘটনার পর শ্যাপেকোয়েন্সের নতুন যাত্রা

Next Post

ভয়াবহ সেই দুর্ঘটনার পর শ্যাপেকোয়েন্সের নতুন যাত্রা

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT