চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মহানগর’ দেখতে তিনশো মাইল পাড়ি দিয়েছিলেন নূর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 21, জানুয়ারি 2021
in বিনোদন
A A
নূর মহনগর ভ্রমণে বিভিন্ন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যজিৎ রায় এমন একজন নির্মাতা, যার সিনেমা শুধু বাংলা ভাষাভাষি মানুষকেই অনুপ্রাণিত করেনি, শক্তি যুগিয়েছে বিশ্বের সিনেমাপ্রেমী মানুষদেরও! আর এই গুণী নির্মাতার ছবি দেখতে ৩৩০ কিলোমিটার পাড়ি দেয়ার স্মৃতি রোমন্থন করলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর!

ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে সত্যজিৎ রায়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে সত্যজিৎ রায় সম্পর্কে স্মৃতি কথায় এমনটাই জানান নূর।

সত্যজিতের ‘পথের পাঁচালী’ তাকে এতটাই নাড়া দিয়ে ছিলো যে, ‘মহানগর’ সিনেমা দেখার জন্য সেই বালক বয়সে প্রায় ৩৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নীলফামারি থেকে ঢাকা এসেছিলেন নূর।

সত্যজিত রায়ের স্মরণে আলোচনা ও সেমিনার, বাংলাদেশে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৭২ সালে যখন ঢাকার পল্টন ময়দানে সত্যজিৎ রায় এসেছিলেন, তাকে দেখার জন্য লক্ষাধিক মানুষ এসেছিলো উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে খুব সম্মান করেছিলেন।’

এদিন সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন উপমহাদেশের নন্দিত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সত্যজিত রায়ের সঙ্গে অভিনয় জীবনের নানা স্মৃতিচারণ করেন তিনি।

শর্মিলা বলেন, সত্যজিৎ রায় কেবল বাংলার নয়, বাংলা ভাষার চলচ্চিত্র নির্মাতা।

তিনি আরো বলেন, চাইলেই বিদেশি ভাষায় সিনেমা নির্মাণ করতে পারতেন সত্যজিৎ, কিন্তু তা না করে বাংলা ভাষাকেই আর্ন্তজাতিক অঙ্গনে নিয়ে গেছেন তিনি।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘সত্যজিৎ রায়: জাতীয় নাকি বৈশ্বিক’ শীর্ষক সেমিনারে শর্মিলা ঠাকুর ও আসাদুজ্জামান নূর ছাড়াও বেশ কয়েকজন গুণী মানুষ উপস্থিত ছিলেন।

সেমিনারে শর্মিলা সত্যজিৎ রায়ের স্মৃতিচারণ করে আরো বলেন, সে সময় রায় সাহেব অতটা অবস্থাসম্পন্ন ছিলেন না, খুব বেশি অর্থকড়ি ছিল না, একটা শট দু থেকে তিনবারের বেশি নেয়ার সুযোগ ছিল না, সেই অবস্থা থেকে বিশ্ব-দরবারে জননন্দিত হয়ে ওঠার পেছনে শ্রম ও মেধার অবদানই বেশি। আজকের তরুণ নির্মাতাদের জন্য সত্যজিৎ রায় অনেক বড় অনুপ্রেরণার নাম বলেও মন্তব্য করেন শর্মিলা ঠাকুর।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন শর্মিলা ঠাকুর

কলকাতা থেকে অনলাইনে সেমিনারে যোগ দেন আরেক বর্ষীয়ান অভিনেতা ধৃতিমান চ্যাটার্জি। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, সত্যজিৎ রায় কোন নির্দিষ্ট জাতিসত্তার নন, তিনি সারা বিশ্বের জন্য চলচ্চিত্র অঙ্গনে এক দৃষ্টান্ত।

ধৃতিমান বলেন, সত্যজিতই একমাত্র নির্মাতা যিনি সিনেমায় রাজনীতিকে এতো জীবন ঘনিষ্ট করে উপস্থাপন করতে পেরেছেন। ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার শুটিংকালের নানা পরিস্থিতি নিয়ে সত্যজিৎ রায়ের স্মৃতিচারণ করেন তিনি।

সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। প্রবন্ধে থেকে তিনি উল্লেখ করেন, জীবন যে মসৃণ কোনো পথ নয়, বরং খাড়া পাহাড়ি ঢালের মতো বন্ধুর, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র সেই শিক্ষাই দেয়।

সেমিনারে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র জীবন, জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আরো কথা বলেন বিচারপতি রিফাত চৌধুরী এবং চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দীন খালেদ।

Tags: আসাদুজামান নূরকলকাতাঢাকাতরুণ নির্মাতানূরপথের পাঁচালীমহানগরলিড বিনোদনশর্মিলা ঠাকুরসত্যজিৎ রায়সিনেমা
Previous Post

রাজনৈতিক দলগুলোতে কেন এই বিশৃংখলা?

Next Post

সবাইকে ছাড়িয়ে গোলের চূড়ায় রোনালদো

Next Post
রোনালদো চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাইকে ছাড়িয়ে গোলের চূড়ায় রোনালদো

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তাদের ট্যাক্স প্রদান অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৩ কোটি ৫১ লাখ টাকা ট্যাক্স দিয়েছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT