চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীনদের জন্য রেড ক্রিসেন্টের রক্ত সহায়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2020
in বাংলাদেশ
A A
রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মুমূর্ষু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্ত সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোসাইটির পক্ষ থেকে ১০০ ইউনিট ব্লাড শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি জাতীয় ইন্সটিটিউটের ব্লাড ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ২৫ ইউনিট এ’ পজিটিভ, ৩০ ইউনিট বি’ পজিটিভ, ৪০ ইউনিট ও’ পজিটিভ এবং ৫ ইউনিট এবি পজিটিভ ব্লাড রয়েছে।

যুব রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের ব্লাড বিভাগের প্রধান জানান, রক্তের জরুরী প্রয়োজন মেটাতে আরও ২৫০ জন ব্লাড ডোনার (রক্তদাতা) প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ব্লাড সরবরাহ করা হবে।

অন্যদিকে, দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রোগীর পরিবারের সদস্যদেরকে মনোবল বৃদ্ধিতে গত রাত থেকে মনোসামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। পাশাপাশি, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা রোগীর স্বজনদের সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে সহায়তা করছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রদত্ত ১০০ ইউনিট ব্লাড গ্রহণ করেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি জাতীয় ইন্সটিটিউটের ব্লাড ইউনিটের ইনচার্জ সহকারী অধ্যাপক এম ডি আশরাফুল হক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্টের ব্লাড বিভাগের প্রধান মো: আরাফাত ইয়াসমিন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ১০০ ইউনিট ব্লাড হস্তান্তর করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ডা: মো: জাহিদুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ১০০ ইউনিট ব্লাড সরবরাহ করা হয়েছে। প্রয়োজনে আরোও সরবরাহ করার মতন রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের প্রস্তুত রয়েছে।

অপরদিকে, ঘটনার পরপরই নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্টে ইউনিটের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানসহ রোগীর স্বজনদের সবধরনের সহযোগিতা করে। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের স্বেচ্ছাসেবকরা শুক্রবার রাত থেকে অদ্যবধি শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি জাতীয় ইন্সটিটিউটে দায়িত্বপালন অব্যাহত রেখেছে।

Tags: বিস্ফোরণরেড ক্রিসেন্ট
Previous Post

প্রকাশ হলো পারভেজের ‘দুঃখদল’

Next Post

যুক্তরাজ্যের বার্মিংহামে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৭

Next Post
ব্রিটেনের বার্মিংহামে ছুরিকাঘাতে নিহত ও আহতের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের বার্মিংহামে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৭

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের মধ্যে বৈঠক, স্বাস্থ্য সুরক্ষা মানদণ্ড অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে চায় সুইজারল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT