চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মশা যেন আপনার ভোট না খেয়ে ফেলে’

সারওয়ার-উল-ইসলাম by সারওয়ার-উল-ইসলাম
12:22 অপরাহ্ন 05, মার্চ 2020
in মতামত
A A
ডেঙ্গু-এডিস মশা

এবার ডেঙ্গু মশা আমাদের অবস্থা কাহিল করে ফেলবে-কথাটা বলছিলেন বইমেলায় একজন চিকিৎসক। তার কথার সূত্র ধরেই পাশে আরেকজন বলছিলেন, ঢাকা শহরে যেভাবে মশার উপদ্রব বেড়েছে, কই সিটি কর্পোরেশনের তৎপরতা তো তেমনভাবে চোখে পড়ছে না।

কথাগুলো খুবই যুক্তিসঙ্গত। যুক্তিসঙ্গত পাশাপাশি আমাদের স্বভাবটাই যেন এ রকম- কোনো সংকট তৈরি হবার পরই আমাদের টনক নড়ে। আগেভাগে আমাদের তৎপরতা থাকে না।
গত বছর যেমন ডেঙ্গু আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। হাসপাতালে ঠাঁই মিলছিল না ডেঙ্গু রোগীদের। পাশাপাশি ডেঙ্গু হয়েছে কিনা পরীক্ষা করার জন্যে যেসব উপকরণ প্রয়োজন সেগুলোর ঘাটতিও দেখা দিয়েছিল।

আসলে আমাদের অনেকগুলো বিষয় হয়ে গেছে লোকদেখানো। পূর্বপ্রস্তুতির কোনো ব্যবস্থা নেই। সঙ্কট আসবেই দুর্যোগ আসবেই, তা ঠেকানোর মত প্রস্তুতি থাকলে কোনো সমস্যা হবার কথা না। কিন্তু সেখানেই আমাদের যত অবহেলা।

গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে প্রধানমন্ত্রী নিজেই বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু রোগ সৃষ্টিকারী এডিস মশা নির্মূলে আগাম কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর উত্তর ও দক্ষিণের নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বেশ মজা করেই বলেছেন-‘মশা আপনার ভোট যেন না খেয়ে ফেলে, সেটা নিশ্চয়ই আপনাকে দেখতে হবে। মশা অনেক ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী। এটা মাথায় রাখতে হবে।’ প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে ডেঙ্গুকে একটি প্রধান সমস্যা হিসেবেই উল্লেখ করেছেন।

আমাদের সিটি করপোরেশনের এখনই উচিত প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মশার ওষুধ ছিটানো। পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগের ব্যবস্থা এখনই নিতে হবে। বর্ষা মৌসুম আসতে এখনও দু’তিন মাস বাকি-পরে নিলেও চলবে- এরকমটা ভাবলে পরে সামাল দেয়া সম্ভব হবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়েরও উদ্যোগ নিয়ে রাখা উচিত প্রয়োজনীয় উপকরণ সামগ্রীর ব্যবস্থা রাখা। চিকিৎসকদেরও এখনই আগাম চিন্তাভাবনা করে রাখা। যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে কিভাবে মানুষকে সহায়তা করা যায় সে ব্যাপারে নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে বলে রাখা।
কারণ গতবার যতটা না ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভিড় করেছিল তার চেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে হাসপাতালে ছুটে এসেছিলেন অনেক ঠাণ্ডা কাশি বা সামান্য জ্বরে আক্রান্ত মানুষ। ডেঙ্গু হলে প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ নেয়া দরকার সেগুলো সাধারণ মানুষের জন্য সহজ করে বোঝানোর ব্যবস্থা করা এখনই দরকার।

ডেঙ্গু যেন মহামারী আকার ধারণ করতে না পারে সে জন্যে সিটি করপোরেশনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি। প্রতিটি এলাকায় ময়লা ভাগাড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নকর্মীদের এখন থেকেই তৎপর হতে হবে। বাড়ির আশেপাশের ড্রেনগুলো গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার পর থেকে এখন পর্যন্ত আদৌ পরিষ্কার করা হয়েছে কি না সে ব্যাপারে খোঁজ করতে হবে।

আমরা দেখতে চাই না হাসপাতালের কড়িডোরগুলোতে গতবারের মতো এবারও ডেঙ্গু রোগীদের অসহায় মুখ। এখনই ব্যবস্থা নিন নব-নির্বাচিত মেয়র আর কাউন্সিলরগণ। প্রধানমন্ত্রীর কথার রেশ ধরেই বলা প্রয়োজন আপনাদের ভোট যেন মশা না খেয়ে ফেলে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: ডেঙ্গুভোটমশাসিটি কর্পোরেশন
Previous Post

সিনেপ্লেক্স-ব্লকবাস্টারে বঙ্গবন্ধুর উক্তি নিয়ে ‘চল যাই’

Next Post

করোনা মুক্ত’র সার্টিফিকেট দেয়ার এখতিয়ার আইইডিসিআরের নেই

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মুক্ত'র সার্টিফিকেট দেয়ার এখতিয়ার আইইডিসিআরের নেই

বিচারক বদলির ঘটনায় আওয়ামী লীগ এখনই মন্তব্য করবে না, সংবাদ সম্মেলনে নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক বদলিকাণ্ডে এখনই মন্তব্য করবে না আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT