চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশা মারতেও আমাদের রুল জারি করতে হয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 22, জুলাই 2019
in - সেমি লিড, আদালত
A A
করোনা

মশা মারতে পৃথিবীর আর কোনো দেশে আদালতকে রুল জারি করতে হয় না। কিন্তু আমাদের রুল জারি করতে হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

ঢাকা মহানগরীতে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহী রোগের বিস্তার রোধ সংক্রান্ত এক শুনানিতে সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এরপর আদালত তার আদেশে ঢাকা মহানগরীতে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহী রোগের বিস্তার রোধে মশা নির্মূলের কার্যক্রম সম্পর্কে জানতে দুই সিটি করপোরেশনের দুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করেন। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় দুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

মশা নির্মূলের পদক্ষেপ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েরা ফাইরুজ ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিবেদন উপস্থাপনের পর হাইকোর্ট এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিষয়ে আজ রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন: ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ বা নিয়ন্ত্রণে এডিসসহ মশা নির্মূলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে দু’টি প্রতিবেদন আজ হাইকোর্টে দিয়েছিলাম। কোর্ট আমাদের প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেননি। এজন্য সিটি করপোরেশনের চিফ হেলথ অফিসারকে (প্রধান স্বাস্থ্য কর্মকর্তা) তলব করেছেন। যদিও আজ আমরা দেখিয়েছিলাম যে, সিটি করপোরেশন চেষ্টা করছে মশা নিধন করতে। জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। কিন্তু আদালত বলছে যে, আরও স্টেপ নেয়ার দরকার ছিল। এ সম্পর্কে জানতেই দুই কর্মকর্তাকে তলব করা হয়েছে বলে মনে করছি।

আজ শুনানির একপর্যায়ে সহকারী অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন: জনসচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। তখন আদালত বলেন, এটা বিশ্বাসযোগ্য হবে না যদি মানুষের হাসপাতালে যাওয়া বন্ধ না হয়। আমরা চাই ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষের হাসপাতালে যাওয়া বন্ধ হোক। এসময় আদালত আরো বলেন, মশা মারতে পৃথিবীর আর কোনো দেশে হাইকোর্টকে রুল জারি করতে হয় না। কিন্তু আমাদের রুল জারি করতে হয়।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও এডিস মশা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ গত ১৪ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেয়।

আদালত তার আদেশে ঢাকা মহানগরীতে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তাররোধে মশা সমূলে ধ্বংসে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট। ঢাকা মহানগরীতে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে কি পদক্ষেপ নেয়া হয়েছে, তা ২২ জুলাইয়ের মধ্যে দুই সিটি কর্পোরেশনকে জানাতে বলেন হাইকোর্ট।

Previous Post

তরুণীদের জন্য জাপান যাওয়ার সুযোগ

Next Post

মঞ্জুশ্রী বিশ্বাসের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক

Next Post

মঞ্জুশ্রী বিশ্বাসের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক

ব্যাংকিং খাতে কমপ্লায়েন্স পরিপূরণ ব্যয় নয়, বিনিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT