চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মলাট বন্দি হাসান ইমামের আত্মজীবনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 01, জুলাই 2019
in বিনোদন
A A

দুই মলাটে বন্দি হলেন নাট্য জগতের আলোকিত মানুষ ও প্রবীন অভিনেতা হাসান ইমাম। তাকে নিয়ে প্রকাশিত হলো আত্মজীবনীমূলক বই ‘আকাশ আমায় ভরলো আলোয়’।

রবিবার (৩০ জুন) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সৈয়দ হাসান ইমাম, তার স্ত্রী লায়লা হাসান এবং নূহ-উল-আলম লেনিন। এসময় আরও উপস্থিত ছিলেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ, পাঞ্জেরী পাবলিকেশন্স’র চেয়ারম্যান কামরুল হাসান শায়ক, মাহমুদ সেলিম, রতন সিদ্দিকী সহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই সৈয়দ হাসান ইমামকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিনম্র মানুষ বিক্ষুব্ধ শিল্পী’ দেখানো হয় উপস্থিত দর্শকদের ৭১ মিনিটের প্রামাণ্যচিত্রটির পরিচালক সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসানের মেয়ে সঙ্গীতা ইমাম।

‘আকাশ আমায় ভরলো আলোয়’-বইতে উল্লেখিত হয়েছে সৈয়দ হাসান ইমামের কর্ম ও জীবনের নানা আখ্যান। আছে অবিভক্ত ভারতবর্ষের রাজনীতি, দেশভাগ, একষট্টির প্রতিবাদী রবীন্দ্রজন্মশতবর্ষ, চৌষট্টির সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, উনসত্তরের গণ-আন্দোলন, সত্তরের ত্রাণকার্য এবং সাধারণ নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা, জহির রায়হানের স্টপ জেনোসাইড নির্মাণের বর্ণনা।

৩৪০ পৃষ্ঠার বইতে আরও রয়েছে শিল্পী সংস্থার কার্যক্রম, স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন, শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা, পনেরই আগস্টের নির্মমতা, মুক্তিযুদ্ধের আগে ও পরে চলচ্চিত্রের নানা অজানা অধ্যায়।

বাংলা চলচ্চিত্রের অন্যতম দিকপাল সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, জহির রায়হান, আলমগীর কবীরসহ আরও অনেক নির্মাতা ও তাদের সৃষ্টি সম্বন্ধে নিজস্ব স্মৃতি ও অভিজ্ঞতার আলোকে বিশদ আলোচনা করেছেন সৈয়দ হাসান ইমাম। গ্রন্থটিতে রয়েছে অনেক দুষ্প্রাপ্য আলোকচিত্র। ধ্রুব এষের প্রচ্ছদে ‘আকাশ আমায় ভরলো আলোয়’ বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

Tags: আলমগীর কবীরঋত্বিক ঘটকজহির রায়হানমৃণাল সেনলিড বিনোদনসত্যজিৎ রায়হাসান ইমাম
Previous Post

উইলিয়ামসনদের ‘ভীত’ না হতে বলছেন ভেট্টরি

Next Post

ক্ষমতার জোরেই কি কোপাকুপি চলছে সর্বত্র?

Next Post

ক্ষমতার জোরেই কি কোপাকুপি চলছে সর্বত্র?

ভারতের শুরু আর শেষ নিয়ে 'সীমাহীন' প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT