চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্যাদাপূর্ণ গবেষক অ্যাওয়ার্ড পেলেন মুবাশ্বার হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 31, জুলাই 2018
in বাংলাদেশ
A A

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং গবেষক ড. মুবাশ্বার হাসান সিজার মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল রিচার্স ফোরাম অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। মঙ্গলবার স্পেনে অনুষ্ঠিত ১১তম গ্লোবাল স্টাডিস কনফারেন্সে তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক কমন গ্রাউন্ড রিচার্স নেটওয়ার্ক (সিজিআরএন) এর যৌথ আয়োজনে ৩০-৩১ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সে ৩০টির অধিক দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

মুবাশ্বার হাসানের এই স্বীকৃতির বিষয়ে সিজিআরএন’র প্রধান সমাজ বিজ্ঞানী ড. ফিলিপ কালানটিজ বলেন, এই অ্যাওয়ার্ড দেয়ার আগে আমরা মুবাশ্বারের আগের বেশকিছু অর্জন মূল্যায়ণ করেছি। তার সফল গবেষণাকর্ম, বিশ্বের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থায় তার প্রকাশনা থাকা এবং উচ্চতর গবেষণার প্রতি গভীর জ্ঞান ও প্রতিজ্ঞার স্বীকৃতি এই অ্যাওয়ার্ড।

‘‘তিনি একজন উদীয়মান সফল গবেষক এবং এটি তার প্রাপ্য’’ বলে যোগ করেন ড, ফিলিপ।

এই স্বীকৃতির অংশ হিসেবে সোমবার গ্রানাডা ইউনিভার্সিটিতে কনফারেন্সের প্রথম দিন মুবাশ্বার হাসান ৪টি অধিবেশনে সভাপতিত্ব করার আমন্ত্রণ পান। সাউথ আফ্রিকা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পানামা, স্পেন এবং ভারতের শিক্ষাবিদগণ এতে অংশগ্রহণ করেন।

এই অর্জনের বিষয়ে মুবাশ্বার হাসান বলেন, এ ধরণের গ্লোবাল ফোরামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ছিল আমার জন্য অনেক সম্মানের।

Tags: মোবাশ্বার হাসান
Previous Post

কোরিয়ায় শেষ প্রস্তুতিতেও হকি দলের হার

Next Post

১০০ টাকার প্রাইজবন্ডের পুরস্কার পেল যেসব নম্বর

Next Post
ফাইল ছবি

১০০ টাকার প্রাইজবন্ডের পুরস্কার পেল যেসব নম্বর

মুসা বিন শমসের

মুসা বিন শমসেরের অবৈধ দখলে থাকা বাড়ি উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT