চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরুর বুকে উত্তেজনার রং, জিতল পাকিস্তান

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
11:23 পূর্বাহ্ন 26, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

আবুধাবীর দুবাইয়ে তিন টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মরুর বুকে উত্তেজনা ছড়িয়ে ৩৯ বল বাকি রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এ জয়ের মধ্য দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মিজবাহ বাহিনী। পঞ্চম ও শেষ দিনে ইংলিশদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩৬১ রান। হাতে সাত উইকেট।

পানি পানের বিরতির পরেই জুলফিকার বাবরের বলে ইউনিসের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন স্বীকৃত ব্যাটসম্যান জো রুট। মধাহ্ন বিরতির আগেই ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৮৭ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড তখন কোণঠাসা। ব্যাটসম্যান বেন স্টোকস ইমরানের বলে মিজবাহ হাতে তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটলেন, ইংল্যান্ডের রান তখন ৭ উইকেটে ১৯৩।

দিনের খেলার বাকি তখনও ৪১.৩ ওভার। হেসে খেলেই জয় পাবে পাকিস্তান এমনটাই ভাবছিল সবাই। কিন্তু মরুর বুকে উত্তেজনা ঠিক তখনই বপন করল ইংলিশ কাউন্টি লিগে ইর্য়কশায়ারের হয়ে খেলা আদিল রশীদ।

ফাস্ট ক্লাস ক্রিকেটে যার সর্বোচ্চ রান ১৮০। আট নম্বারে ব্যাট করতে নেমে বোলার স্ট্রুয়ার্ড ব্রডকে নিয়ে গড়েন ৬০ রানের জুটি। ক্রিজে কাটিয়ে দেন ১৫ ওভার।

দুর্দান্ত এক ইনসুইং ইর্য়কারের সরাসরি ব্রড কে বোল্ড করেন ওয়াহাব রিয়াজ। ব্রড ৩০ রানে ফিরে গেলেও নবম উইকেট বোলার মার্ক উডকে নিয়ে আরো কঠিনতর প্রতিরোধ গড়ে তুলে রশিদ।

পাকিস্তানের অধিনায়কের মুখে তখন রাজ্যের চিন্তা। কোনো বোলারই ভাঙ্গতে পারছে না এই জুটি। অবলীলায় জুট গড়েছে ৫৫ রানের কিন্তু কাটিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ ২৯ দশমিক ২ ওভার।

শেষ পর্যন্ত পাকিস্তানকে আনন্দে ভাসান লেগ স্পিনার জুলফিকার বাবর। ৯৫ বলে ২৯ রান করা উড আউট হন স্লিপে ক্যাচ দিয়ে।

তখনও লাগাম ছাড়া হয়নি আদিল রশীদ, তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। জেমস অ্যান্ডারসন নিয়ে কাটিয়ে দিয়েছিলেন প্রায় ছয় ওভার।

কিন্তু শেষ রক্ষা হয়নি, যে রশীদ ইংলিশদের স্বপ্ন দেখাচ্ছিলেন সেই ধৈর্য হারালেন। প্রায় চার ঘন্টার ধৈর্যশীল ইনিংসে ১৭২ বলে ৬১ রান করা রশীদ থামেন ইয়াসির শাহ’র ফ্লাইডে পরাস্ত হয়ে কাভারে ধরা পরেন বাবরের হাতে।

নিজেদের প্রথম টেস্ট জয়ের ৬৩ বছর পূর্তির দিনে পাকিস্তান পেল স্মরণীয় এক জয়।

দলের পক্ষে চারটি উইকেট নেন ইয়াসির শাহ, তিনটি উইকেট নেন জুলফিকার বাবর।তবে প্রথম ইনিংসে চার উইকেট আর দ্বিতীয় ইনিংসে এক উইকেট নেওয়া ওয়াহাব রিয়াজ হন ম্যাচ সেরা।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ২৪২ রান।দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৫৪ রান করে ইনিংস ঘোষণা দেয় পাকিস্তান।

শারজাহ আগামী রোববার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

Previous Post

‘এমপি লিটন যদি আবার গুলি করে’

Next Post

দুই টন মাদকসহ আটক সৌদি যুবরাজ

Next Post

দুই টন মাদকসহ আটক সৌদি যুবরাজ

স্কুলে অভিযোগ বাক্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT