চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোর অন্যরকম রাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেড তাকে বরখাস্ত করার পর থেকেই মনের মধ্যে খানিকটা আগুন নিয়ে বসে ছিলেন হোসে মরিনহো। সেই উত্তাপ কিছুটা কমানোর সুযোগ পেয়েছিলেন বুধবার রাতে। কিন্তু রাতটা তার নিজের মতো যায়নি। গেছে অন্যভাবে। তিনি যোগ দেয়ার পর থেকে টটেনহ্যাম হটস্পার যেভাবে উড়ছিল তাতে দেয়াল তুলে দিয়েছে ম্যানইউ। মরিনহোর টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে রেড ডেভিলরা।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৬ মিনিটের মাথায় ম্যানইউকে এগিয়ে দেন মার্কাস র‌্যাশফোর্ড। প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে অতিথিরা। ৩৯ মিনিটের মাথায় টটেনহ্যামের পক্ষে গোল করেন ডেলে আলি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ম্যানইউকে এগিয়ে দেন র‌্যাশফোর্ড। এবার আর ফেরা হয়নি টটেনহ্যামের। ঘরের মাঠে পুরো তিন পয়েন্টই অর্জন করে ম্যানইউ।

রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে চেলসি, লিভারপুল ও লেস্টার সিটি। চেলসি ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে। ব্লুজদের হয়ে গোল করেন ট্যামি আব্রাহাম ও ম্যাসন মাউন্ট। এভারটনকে ৫-২ গোল উড়িয়ে দেয় লিভারপুল। অল রেডদের হয়ে জোড়া গোল করেন ডিভক ওরিগি। এছাড়া আলেকজান্দার আর্নল্ড, জাদরান শাকিরি ও জর্জিনিয়ো উইনালডাম একটি করে গোল করেন।

লেস্টার সিটি ২-০ গোলে হারায় ওয়াটফোর্ডকে। দলের হয়ে একটি করে গোল করেন জেমি ভার্ডি ও ম্যাডিনসন। এছাড়া সাউদাম্পটন ২-১ গোলে নরউইট সিটিকে এবং উলভারহ্যাম্পটন ২-০ গোলে ওয়েস্ট হ্যামকে হারায়।

ফলে ১৫ ম্যাচে ৫ জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানইউ। টেবিলের শীর্ষ দল লিভারপুল, ১৫ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৪৩ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ১৫ ম্যাচ থেকে ৩৫। ৩২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি, চারে থাকা চেলসির পয়েন্ট ২৯ এবং ২৩ পয়েন্ট নিয়ে উলভারহ্যাম্পটন আছে পাঁচে।

Tags: ইপিএলটটেনহ্যামমরিনহোম্যানইউলিড স্পোর্টস
Previous Post

বড় নির্মাতারা অক্ষয়ের সঙ্গে কাজ করেন না!

Next Post

লক্ষ্মীপুরে ‘সন্ত্রাসী বাহিনীর গোলাগুলি’তে দুই যুবক নিহত

Next Post
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

লক্ষ্মীপুরে ‘সন্ত্রাসী বাহিনীর গোলাগুলি’তে দুই যুবক নিহত

চলে গেলেন ক্রিকেটের 'বব ডিলান'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT