চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরতে মরতে বাঁচলেন টম ক্রুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 পূর্বাহ্ন 07, আগস্ট 2015
in বিনোদন
A A

বিশাল বড় এক যাত্রী বিমানের ডানায় চড়েছেন হলিউডের মাল্টিমিলিয়ন ডলার তারকা টম ক্রুজ। উদ্দেশ্য বিমানের বন্ধ দরজা খুলে ভেতরে ঢোকা। দরজা খুলে ঢোকার চেষ্টা করছেন, এমন সময় রানওয়ে ধরে চলতে শুরু করলো উড়োজাহাজ। চলন্ত বিমানে বাতাসের ধাক্কা সামলে কোনো রকমে দরজা ধরে খোলার চেষ্টা করছেন।

তাকে নিয়েই হঠাৎ করে রানওয়ে ছেড়ে আকাশে উঠে গেলো বিমানটি। ঘণ্টায় ৪০ মাইল বেগে ছুটে চলেছে। তীব্র হাওয়ার তোড়ে যেনো উড়েই যাচ্ছেন টম! পা উঠে গেছে শূন্যে। প্রচণ্ড ভয়ে বেঁকে গেছে মুখ। চিৎকার করে সঙ্গীকে বলছেন দরজা খুলে দিতে…

এ দৃশ্য বাস্তবের না, ৫৩ বছর বয়সী হলিউড সুপার স্টার টম ক্রুজের নতুন ছবি মিশন ইম্পসিবল ৫ এর। মিশন ইম্পসিবল সিরিজের এবারের ছবিতে দেখানো সব স্টান্টই দেখলে মনে হবে আসল। কারণ সেগুলোই আসলেই ‘আসল’!

ছায়াছবির প্রতিটি স্টান্ট টম নিজেই করেছেন, কোন স্টান্ট আর্টিস্টের সাহায্য ছাড়া। বিমানের বিশেষ ওই স্টান্ট বহুবার নিষেধ করা সত্ত্বেও তিনি নিজে করেছেন। সবাই মনে করেছিলো স্টান্টটি করা টমের জন্য এক ‘মিশন ইম্পসিবল’। কিন্তু অসম্ভবকে সম্ভব করা টমেরও কাজ! বিমানে তিনি চড়লেন, স্টান্ট পারফর্ম করলেন। তাও একবার না, আটবার!

শ্যুটিংয়ের আগের দিন ভয়ে-দুশ্চিন্তায় ঘুমাতে পারেননি টম। একে তো এমনিতেই ভীষণ বিপজ্জনক কাজ, তার উপর আকাশে থাকা অবস্থায় কোন ভুল হয়ে গেলে অবতরণের আগে পুরোটা সময়ই দরজায় ঝুলে কাটাতে হতো তাকে! সৌভাগ্যবশত এমন কিছু ঘটেনি তার কপালে। বিমান ছাড়াও গাড়ি আর বাইকে ভয়ানক কিছু স্টান্ট করে মৃত্যুর মুখ থেকে নিরাপদে ফিরে এসেছেন টম ক্রুজ মিশন ইম্পসিবলের নতুন সিক্যুয়েলে, যার নাম ‘মিশন ইম্পসিবল-রোউগ নেশন’।

ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ৩১ জুলাই আর ভারতে ৬ আগস্ট। বাংলাদেশেও ছবিটি মুক্তি পেয়েছে।

Tags: টম ক্রুজহলিউড
Previous Post

নিলয় হত্যায় ফেসবুকজুড়ে হাহাকার

Next Post

এই দেশে আসলে মানুষ থাকে না

Next Post

এই দেশে আসলে মানুষ থাকে না

ছয়দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামে রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT