চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরগানের হাতে কেকেআরের দায়িত্ব ছাড়লেন কার্তিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 16, অক্টোবর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
কেকেআর দলের দুই খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রেকর্ডটা বেশ নাজুক কলকাতা নাইট রাইডার্সের। শুক্রবার তাদের বিপক্ষে নামার আগে কলকাতাকে আরও নড়বড়ে করে দিলেন দীনেশ কার্তিক। হঠাৎ করেই দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নতুন অধিনায়ক করা হয়েছে ইয়ন মরগানকে।

২০১৮ সালে ৭.৪ কোটি রুপিতে কার্তিককে কিনে অধিনায়ক বানায় কলকাতা। গৌতম গম্ভীরের জায়গায় নেতৃত্ব পেয়ে ওই আসরে দলকে তৃতীয় বানান কার্তিক। পরের আসরে খুব একটা সুবিধা করতে পারেননি, কেকেআর শেষ করে পঞ্চম স্থানে থেকে।

কার্তিকের নেতৃত্বে এবারের কলকাতার অবস্থা মোটামুটি, ৪ জয় আর ৩ হারে টেবিলের চার নম্বরে আছে। নিজের ব্যাটিং খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তার, ৭ ম্যাচে করেছেন মাত্র ১০৮ রান। স্ট্রাইকরেট বেশ ভালো, ১৩৬! নিজের ব্যাটিংকে আরও ভালো করতেই সরে দাঁড়িয়েছেন কার্তিক, এমন মনে করেন কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মায়সোর।

ভারতের গণমাধ্যমগুলোর যদিও দাবি, চাপের মুখে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন কার্তিক। দলে মরগানের মতো একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক থাকার পরও কেনো কার্তিককে অধিনায়কত্ব দেয়া হয়েছে, তা নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠতে থাকায় ব্যাটিংয়ের অজুহাতে নেতৃত্ব ছেড়ে দিতে বাধ্য হলেন তিনি। আসরের মাঝামাঝিতে আইপিএলের নেতৃত্ব বদলের রেকর্ড সেটাই সমর্থন করে।

২০১৮ সালে দিল্লির অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছিল কলকাতাকে দুবার চ্যাম্পিয়ন বানানো গৌতম গম্ভীরকে। তার জায়গায় দিল্লির অধিনায়ক করা হয়েছিল শ্রেয়াস আয়ারকে। গম্ভীরকে পরে আর দলেই রাখা হয়নি। ভারতের বিশ্বকাপজয়ী দলের এ সদস্য ক্রিকেট থেকে অবসর নেন তখন।

২০১৭ সালে আইপিএল শুরু হওয়ার মাত্র একমাস আগে মহেন্দ্র সিংহ ধোনিকে সরিয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক করা হয়েছিল অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে।

এদিকে মরগান এবছরেই আবার কলকাতায় ফিরেছেন। ২০১০ সালে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ২০১১ থেকে ২০১৩ খেলেছিলেন কলকাতায়। ২০১৪ সালে আইপিএল খেলেননি। ২০১৫ এবং ২০১৬ সালে খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২০১৭ এবং ২০১৮ সালে খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে। ২০১৯ সালে ফের আইপিএল খেলেননি। আর আইপিএলে অধিনায়কত্ব করবেন এই প্রথমবার।

Tags: আইপিএল-২০২০কলকাতা নাইট রাইডার্সমরগানলিড স্পোর্টস
Previous Post

শনিবার দুপুরে শাকিব-শাবনূরের ‘কপাল’

Next Post

নিরামিষ ভোজনে ঝুঁকছেন বলিউড তারকারা

Next Post
বাংলাদেশি নারীরা বিভিন্ন ধরনের খাবার উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরামিষ ভোজনে ঝুঁকছেন বলিউড তারকারা

ফাইল ছবি

ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরছেন অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT