চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোতে বিবাহপূর্ব গর্ভপাতের দায়ে দণ্ডিত সাংবাদিকের মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 17, অক্টোবর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিবাহপূর্ব অবৈধ গর্ভপাতের অভিযোগে দণ্ডিত সাংবাদিক হাজর রেইসনিকে ক্ষমা করে তাকে মুক্তি দিয়েছে মরক্কো।
মরক্কোর আইন মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, পারস্পরিক অবস্থা বিবেচনা করে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ ২৮ বছর বয়সী ওই সাংবাদিককে ক্ষমা করেছেন।
বুধবার কারামুক্তির পর সাংবাদিক হাজর রেইনসনি বিজয় চিহ্ন দেখান। এসময় তার বাগদত্তাও সঙ্গে ছিলেন। রেইনসনি মরক্কোর দ্য আখবার আল ইয়ুাউম নামক দৈনিক পত্রিকায় কাজ করেন। এটি মূলত ক্ষমতাসীনদের সমালোচনামূলক একটি পত্রিকা।
গত আগস্টে মরক্কোর এক আদালত ২৮ বছর বয়সি সাংবাদিককে অবৈধ গর্ভপাতের দায়ে এক বছরের কারাদণ্ড দেয়। ৩১ আগস্ট মরক্কোর রাজধানী রাবাতে এক স্ত্রীরোগবিশেষজ্ঞের ক্লিনিক থেকে বের হওয়ার সময় রেইসনিকে গ্রেপ্তার করে পুলিশ।
তার আইনজীবী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউজ)-কে জানিয়েছেন যে, তাকে গ্রেপ্তারের পর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জোর করে তার শারীরিক পরীক্ষা করা হয়৷
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো রেইসনির বিরুদ্ধে দায়ের করা মামলাটির শুরু থেকেই সমালোচনা করে আসছিল৷ মরক্কোয় নারীদের দুরবস্থার এক উদাহরণ হিসেবেও মামলাটি তুলে ধরছে অনেক সংগঠন।সেই ঘটনার কিছুদিন পরই রেইসনির বিরুদ্ধে গর্ভপাত এবং বিবাহ বহির্ভূত যৌনসম্পর্কে জড়ানোর অভিযোগ আনা হয়। রেইসনি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, একটি রক্তের চাকের কারণে চিকিৎসা নিতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। তবে, প্রসিকিউশন জানিয়েছে, রেইসনির স্বাস্থ্য পরীক্ষায় ‘স্বেচ্ছায় গর্ভপাতের’ প্রমাণ মিলেছে।
মরক্কোর দণ্ডবিধির ৪৯০ ধারা অনুযায়ী, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক অবৈধ। আর একজন নারীর জীবনের ঝুঁকি তৈরি হওয়ার ছাড়া অন্য কোনো কারণে গর্ভপাতও অবৈধ।
রেইসনি যে স্ত্রীরোগবিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন তাকে অবৈধ গর্ভপাত করানোর দায়ে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আলোচিত এই সাংবাদিকের বাগদত্তা আমিন রিফাতকেও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলো।
Tags: গর্ভপাতমরক্কোসাংবাদিক
Previous Post

প্রোটিয়াদের বিপদ বাড়ল

Next Post

বড় আয়োজনে আসছে ‘মিশন এক্সট্রিম’-এর পয়লা দর্শন

Next Post

বড় আয়োজনে আসছে ‘মিশন এক্সট্রিম’-এর পয়লা দর্শন

ঢাকায় অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT