চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমি’র ফার্স্ট লুকে প্রথমবার বাংলা ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
নাটক 'অন্যদিন...' এর প্রচারনা অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের ‘মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ’ এ দেখানো হবে কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন…’কে। স্বাধীনতার মাস মার্চে ফার্স্ট লুক ফেস্টিভালে প্রথমবারের মতো কোন বাংলা ছবি হিসাবে দেখানো হচ্ছে চলচ্চিত্রটি।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’ এমন এক সেগমেন্টে নির্বাচিত হয়েছে, যেখানকার ছবিগুলোকে বলা হচ্ছে ‘আর্টিস্টিক মাস্টারপিস’।

মমি’র ওয়েবসাইটের ভাষায়, “বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দুঃসাহসিক, অপ্রত্যাশিত, বুদ্ধিদীপ্ত আর ডাইনামিক ছবিগুলো হয়েছে নন-ফিকশনে। সময়টা এখন হার্ট-ফেল করার মতো আর্টিস্টিক মাস্টারপিসের, এইসব জমাট বুননে বানানো ছবির, যাদের দেখতে প্রথমে অসংলগ্ন মনে হলেও শেষে ‘ডকুমেন্টারি’ ভাবাটা ভুল হবে।”

মমি’র ফার্স্ট লুক একটি নন-কম্পিটিটিভ ফেস্টিভাল। এখানে মাত্র ১৮টা ফিচার ছবি দেখানো হচ্ছে, যার উদ্বোধনী চলচ্চিত্র ২০২১-এর কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ‘মুরিনা’ আর ক্লোজিং ছবি লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাপ্রি বিজয়ী ‘দ্য ব্যালকনি’। এছাড়া ‘পেত্রভস ফ্লু’ ২০২১ এর কানে পাম দ্য’র এর দৌড়ে ছিলো এবং সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে। ‘মি. ল্যান্ডবার্গিস’ ইডফায় শ্রেষ্ঠ ছবির পুরষ্কার পেয়েছে, ‘বাবই ইয়ার কন্টেক্সট’ কানে বিশেষ পুরষ্কার পেয়েছে, ‘ফেদার’ কানের ক্রিটিকস উইকে গ্রাপ্রি পেয়েছে। এদের মধ্যে এবারই প্রথম এবং একমাত্র নির্বাচিত বাংলা ছবি কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’

গত নভেম্বরে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় চলচ্চিত্র উৎসব আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো ‘অন্যদিন…’। সেখানেই বিশ্বের সবচাইতে সুন্দরতম থিয়েটার বলে পরিচিত ‘তুসান্সকি’তে বিশ্ব অভিষেক এই ছবিটির।।

২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ পেয়েছিলো ‘অন্যদিন…’, লোকার্নোতে ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরষ্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছিলো যার জন্য প্রথমবারের মতো বাংলাদেশের কোন নির্মাতা হিসাবে কামারকে পিয়াৎজা গ্রান্দায় সম্মাননা দেওয়া হয়েছিলো। খুব শিগগির ‘অন্যদিন…’ সেন্সরে জমা দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক সারা আফরিন।

Tags: অন্যদিনকামার আহমাদ সাইমনফেস্টিভাললিড বিনোদনসারা আফরিনসারা আফরীন
Previous Post

শিলা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ফসলের ব্যাপক ক্ষতি

Next Post

প্রয়োজনে রাত পর্যন্ত টিকাদান চলবে: স্বাস্থ্য সচিব

Next Post
বাংলাদেশের টিকা কেন্দ্রে মানুষের ব্যাপক উপস্থিতি, স্বাস্থ্য সচিবের নির্দেশে রাত পর্যন্ত টিকাদান চলবে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনে রাত পর্যন্ত টিকাদান চলবে: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যমন্ত্রী টিকা কার্যক্রমের উদ্বোধন করছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকার প্রথম ডোজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT