চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতা ব্যানার্জির চাপে আনন্দবাজার পত্রিকার সম্পাদকের পদত্যাগ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 31, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আনন্দবাজার পত্রিকার সম্পাদক পদত্যাগের খবরের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাপে পদত্যাগ করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়।

রোববার বিকেলে আনন্দবাজার পত্রিকা সূত্রে এমন তথ্য জানা গেছে।

আনন্দবাজার পত্রিকা সূত্র জানায়, অনির্বাণ চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর নতুন সম্পাদক হচ্ছেন ঈশানী দত্ত রায়। তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের ভূমিকায় ছিলেন।

কলকাতার একটি সূত্র নিশ্চিত করেছে, ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী গত ২৭ মে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকটি সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত খারাপ। তিনি সরাসরি নাম করে সমালোচনা করেন আনন্দবাজার পত্রিকার।

মুখ্যমন্ত্রী বলেন, আপনারা সরকারকে দুটো দিন সময় না দিয়ে রাস্তায় বেরিয়ে উত্তেজনা ছড়ালেন।

আনন্দবাজার পত্রিকার সাম্প্রতিক সম্পাদকীয় নীতির কারণে কেন্দ্রীয় বিজেপি সরকারের ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা ব্যানার্জি।বাংলাদেশের দুই সাংবাদিকের ছবি, একজন মহিলা ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা ব্যানার্জি বলেন, আপনারা যে রাজ্যের কত বড় ক্ষতি করলেন, একদিন বুঝবেন, যেদিন নিজেদের এই সমস্যার মধ্যে পড়তে হবে।বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সম্পাদককে হেয়ারস্ট্রিট থানায় ডেকে নিয়ে ৬ ঘণ্টার পুলিশি জেরা করা হয়। এই পুলিশি জেরা নিয়ে আনন্দবাজার পত্রিকা নিজেই নিশ্চুপ। এছাড়া পশ্চিমবঙ্গসহ অন্যান্য গণমাধ্যমেও এ বিষয়ে তেমন কোনো খবর পরিবেশন হয়নি। এর ফলে সম্পাদকের পদত্যাগ নিয়ে নানামুখী গুজব ছড়িয়ে পড়ে। এসব খবরের মধ্যেই চ্যানেল আই অনলাইনকে আনন্দবাজার পত্রিকার নির্ভরযোগ্য সূত্র আজ সন্ধ্যায় তার পদত্যাগের খবর নিশ্চিত করে।

পশ্চিমবঙ্গের বাম নেতা সূর্যকান্ত মিশ্র এ নিয়ে এক টুইট বার্তায় বলেন, আনন্দবাজার পত্রিকার সম্পাদককে ডেকে নিয়ে পুলিশি জেরার মুখে হেনস্তা করা স্বাধীন সাংবাদিকতার ওপর একটি হামলা।

Tags: আনন্দবাজারআনন্দবাজার পত্রিকা
Previous Post

দেশের অধিকাংশ সিনেমা হলই আর খুলবে না!

Next Post

ভারতীয় ভূ-খণ্ডকে মানচিত্রে যুক্ত করতে নেপালের সংশোধনী বিল

Next Post
প্রদর্শনীতে অংশ নেওয়া মানুষজন, একজনের হাতে আগুন, প্রতিবাদ ও সমর্থনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ভূ-খণ্ডকে মানচিত্রে যুক্ত করতে নেপালের সংশোধনী বিল

পুলিশ সদস্যের হাতে ফুল ও উপহার প্রদান, করোনা পরিস্থিতিতে নিরাপত্তা ও সম্মান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থ হলেন আরও ১৫৩ পুলিশ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT