চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতার ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 11, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রোগী হাসপাতালে শয্যাশায়ী, পা বাঁধা ও চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রচারে গিয়ে হাত, পা ও বুকে ‘আঘাত’ পাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।   

নিজের নির্বাচনী এলাকা নন্দীগ্রামে বুধবার সন্ধ্যায় ‘আঘাত’ পাওয়ার পর রাতেই তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মমতার অভিযোগ, তার ওপর চক্রান্ত করে হামলা চালানো হয়েছে। তবে বিজেপি, কংগ্রেস ও বামপন্থী দলগুলোর দাবি, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকা মমতা সহানুভূতি পেতে ‘নাটক’ করছে। তারা ওই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তও দাবি করেন।

ঘটনার পর বুধবার মধ্যরাতে একটি টুইট করেন তার ভাতিজা ও যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে ট্যাগ করে তাতে লেখেন, ‘অপেক্ষা করুন, ২ মে রোববার বাংলার মানুষ শক্তি দেখাবে। প্রস্তুত হও।’

ওই টুইটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটি ছবিও পোস্ট করেন তিনি। হাসপাতালে শুয়ে থাকা ওই ছবিতে মমতার পায়ে ব্যান্ডেজ দেখা যাচ্ছে।

.@BJP4Bengal Brace yourselves to see the power of people of BENGAL on Sunday, May 2nd.

Get READY!!! pic.twitter.com/dg6bw1TxiU

— Abhishek Banerjee (@abhishekaitc) March 10, 2021

বুধবার হলদিয়ায় সরকারি অফিসে মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে একাধিক মন্দির পরিদর্শন করেন তিনি।

সবশেষ রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হয়ে গাড়িতে যাওয়ার সময় ভিড়ের মধ্য থেকে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ উঠে।

ভিড়ের মধ্যে ‘আকস্মিক ধাক্কা দেওয়ায়’ মুখ থুবড়ে পড়ে যান মমতা। এতে কপালে ও মাথায় আঘাত লাগে তার। এছাড়া পায়েও ব্যথা পান তিনি।

যদিও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, রাস্তায় থাকা একটি লোহার পিলারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

এরই মধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Tags: অভিষেক ব্যানার্জিকংগ্রেসনন্দীগ্রামবিজেপিবিধানসভা নির্বাচনমমতামমতা ব্যানার্জিসিপিআইসিপিএম
Previous Post

মেগানের পাশে বিয়ন্সে-সোফি

Next Post

কানাডায় রাজনীতি এবং কর্মক্ষেত্রে রয়েছে নারী পুরুষের বৈষম্য

Next Post
বিশেষজ্ঞদের আলোচনায় নারীর ক্ষমতায়ন ও বৈষম্য নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় রাজনীতি এবং কর্মক্ষেত্রে রয়েছে নারী পুরুষের বৈষম্য

বিমানবন্দরে গিটার বাজাচ্ছেন একজন মহিলা সঙ্গীতজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাসরুমের কুড়ি বছরে গাইবেন জেমস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT