চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মফস্বলের সাংবাদিকতা

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
11:03 পূর্বাহ্ন 02, অক্টোবর 2018
in মতামত
A A
নবম ওয়েজ বোর্ড

ইদানীংকালে সাংবাদিকতায় এসেছে অনেক পরির্বতন। প্রতি মুহূর্তের খবর পাওয়া যায় ক্ষণে ক্ষণে। তথ্য প্রযুক্তির কল্যাণে অতীতের মত আজকের খবরের জন্য আগামী সকালের পত্রিকার অপেক্ষাতে থাকতে হয় না। বেড়েছে গণমাধ্যমের পরিধি সে সাথে বেড়েছে সাংবাদিকদের সংখ্যা সারাদেশে। পেশা হিসাবে এটি এখনো চ্যালেঞ্জিং। আর সে সাথে অর্থনৈতিকভাবে সাংবাদিকতাতে রয়েছে বেশ বড় আকারের বৈষম্য। কর্পোরেট কালচারে গড়ে উঠা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যত সুবিধা রয়েছে প্রথাগত প্রতিষ্ঠানে তেমনটা নেই। তারপরেও সাংবাদিকতা পেশার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।

মেধা প্রজ্ঞা আর সুনিপুণ দূরদৃষ্টি সম্পন্ন হয়ে কলমকে পেশা আর নেশাতে পরিনত করতে সত্যিকারের সাংবাদিকের জীবনের অনেক সময় চলে যায়। কারণ এ পেশাতে শেখার কোন শেষ নেই। স্থান কাল পাত্র তার কাছে বিবেচ্য বিষয় নয়। নিত্যদিন নতুন ভাবনাতে চালাতে হয় কলম। দিনশেষে কখনো কখনো লেখা নিয়ে থাকে অতৃপ্তি।

তবে সময়ের সাথে সাথে সংবাদের পরিধি বাড়লেও লেখা প্রকাশের ক্ষেত্রে পত্রিকার পাতায় প্রাধান্য পায় ঢাকার সাংবাদিকদের রিপোর্ট সহ নানা লেখা। অনেকটা ধরেই নেয়া হয় ঢাকার বাইরে সাংবাদিক মানে মফস্বলের সংবাদদাতা। তারা কিই বা এমন লিখবে। আর রাজধানীর বাইরে রাজনীতি, উন্নয়ন, মানুষের দৈনন্দিন জীবনের নানা ঘটনা , সমস্যাদি,অপরাধ,সাহিত্য- সংস্কৃতির এমন কি প্রভাব রয়েছে জন-জীবনে।কিন্তু বিষয়টিকে পৃথক ভাবে যদি চিন্তা করা হয় তাহলে বোধগম্য হবে ঢাকার বাহিরের বা মফস্বলের সাংবাদিকদের লেখার প্রয়োজনীয়তা। তাহলে কমবে মফস্বলের সাংবাদিকের লেখা আর কি হবে’ বলে হেয় করার সুযোগ।

ঢাকার বাইরের সাংবাদিকদের নিজেদের অঞ্চলের আর্থ সামাজিক প্রেক্ষাপট যত সঠিকভাবে তুলে ধরা সম্ভব তা ঢাকা থেকে ততটা সম্ভবপর নয়। কিন্তু সংবাদ জগতে ঢাকার বাইরের সাংবাদিকদের মাঝে একধরনের হতাশা রয়েছে তাদের সংবাদ বা লেখা খবরের পাতায় তেমনিভাবে স্থান পায় না বলে। এতে করে কাজের ক্ষেত্রে অনাগ্রহ সৃষ্টি হচ্ছে। আবার গতানুগতিক কিছু খবরের বাইরে ব্যতিক্রমী লেখা থেকে বঞ্চিত হচ্ছে পাঠক।

সাংবাদিকদের কাজে অনুকরণীয় অনুসরনীয় মোনাজাত উদ্দিন ছিলেন মফস্বলের সাংবাদিক। তার কলমের কালির সে শানিতধার আজও পাঠকের মনকে নাড়া দেয়।

সময় বদলে যাবার সাথে সাথে সাংবাদিকতায় এসেছে পরির্বতন এটা সত্য।আর সে পরির্বতনের ছোঁয়া যে শুধু কেবল ঢাকা শহরের সাংবাদিকতায় আছে তা কিন্তু নয়। ঢাকার বাইরের সাংবাদিকদের লেখনী যদি সংবাদের প্রয়োজনীয়তা বোধ সহ মমার্থপূর্ণ হয় তবে তা অবশ্যই প্রকাশের দাবিদার।

সুতরাং এক্ষেত্রে সংবাদপত্রের মালিকসহ পত্রিকা পরিচালনাকারীদের সহযোগিতা পেলেই ঢাকার বাইরের সাংবাদিকরা মফস্বলের সাংবাদিকরা হতাশার আঁধার কাটিয়ে আলোর মুখ দেখবে। আর মফস্বলের সাংবাদিক মোনাজাত উদ্দিন হয়তো বা ফিরে আসবে অন্য নামে অন্য আঙ্গিকের লেখনী নিয়ে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: পত্রিকাসাংবাদিকতাসাংবাদিকতা পেশা
Previous Post

প্রিয়াঙ্কার ‘সিক্রেট’ জানালেন পরিণীতি

Next Post

চ্যানেল আই’এর ২০ তম জন্মদিনে প্রবাসীদের আনন্দ

Next Post

চ্যানেল আই’এর ২০ তম জন্মদিনে প্রবাসীদের আনন্দ

তারকাহীন রাতে রিয়াল-জুভেন্টাসের পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT