চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন ভেঙেছে, তবে আশা শেষ হয়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 13, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আরও একটি ম্যাচ হেরে মন ভেঙেছে পাকিস্তানি সমর্থকদের। বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারে পাকিস্তান।  তবে মন ভাঙলেও তারা এখনো আশা ছেড়ে দেননি।

হারে হতাশ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পাকিস্তানি সমর্থকরা। ম্যাচ শেষে পাকিস্তানের জিও নিউজকে এক সমর্থক বলেন, ‘আমি ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) থেকে এসেছি। কিন্তু আজকের (বুধবার) খেলায় আমি হতাশ। আমার খুব মন খারাপ।’

আরেকজন বলেন, ‘তারা (পাকিস্তানি ব্যাটসম্যান) দায়িত্বহীন শট খেলে উইকেট হারিয়েছে। অস্ট্রেলিয়া অনেক ভালো বল করেনি, কিন্তু আমরা অনেক খারাপ খেলেছি।’

পাকিস্তান দলের ফিল্ডিংয়ের নিন্দা করে এক সমর্থক পরের ম্যাচে শোয়েব মালিককে বাদ দিয়ে সাদাব খানকে দলে নেয়ার পরামর্শ দেন।

তবে হতাশ হলেও সব সমর্থকই একটা জায়গায় একমত, সেটা হল তারা সবাই আশাবাদী।

১৯৯২ বিশ্বকাপজয়ী দলের মতো জার্সি গায়ে এক সমর্থক বলেন, ‘দল যে ঘুরে দাঁড়াবে সে ব্যাপারে আমি এখনো আশাবাদী। আমরা ১৯৯২তে এমনটা করেছিলাম, আবারো কবর। আশা করি তারা ভারতকে হারাবে।’

এদিকে, অস্ট্রেলিয়ার কাছে হারের পর দলের সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম। বিশেষ করে সাদাব খানকে বসিয়ে রাখা নিয়ে তোপ দাগেন সুইং বোলিংয়ের রাজা।

আকরাম বলেছেন, ‘পাকিস্তান যথাযথভাবে পিচ পড়তে ব্যর্থ হয়েছে এবং ছোট সবুজ ঘাস দেখে অনেকটা আত্মহারা হয়ে গিয়েছিল।’

দলের সেরা স্পিনার সাদাব খানকে বসিয়ে রাখায় অসন্তুষ্ট আকরাম, ‘পিচ নিয়ে ভুলের পাশাপাশি আমরা সাদাব খানকে বসিয়ে একটা বড় ভুল করেছিলাম। এটা এমন ঘটনা যে, পাকিস্তান-অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, আর সেই ম্যাচে শেন ওয়ার্ন, সাকলায়েন মুশতাক ও মুশতাক আহমেদকে বসিয়ে রাখছে দুদল। এটি এমন কিছু যা আসলে ঘটে না।’

আকরাম সমালোচনা করেছেন পাকিস্তান দলের ফিল্ডিংয়েরও। তবে এসব সমালোচনার মাঝে তিনি মোহাম্মদ আমিরের প্রশংসা করেন। ম্যাচে ক্যারিয়ারে সেটা ৩০ রানে পাঁচ উইকেট নেন আমির।

অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত নিয়েই ১৬ জুন ম্যানচেস্টারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

Tags: ওয়াসিম আকরামবিশ্বকাপ-২০১৯
Previous Post

হৃত্বিকের সঙ্গে ছোট্ট আলিয়া!

Next Post

কেমন হলো মারজুকের ‘মাই নেম ইজ জনি’?

Next Post

কেমন হলো মারজুকের ‘মাই নেম ইজ জনি’?

টিজারে ‘সাহো’, বাহুবলীকেও টেক্কা দেয়ার ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT