চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন থেকে তার জন্য ভালোবাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 10, মে 2022
in বিনোদন
A A
দুই পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাপুটে অভিনেতা তারিক আনাম খানের জন্মদিন মঙ্গলবার। এ উপলক্ষে নায়ক সিয়াম তার ফেসবুক আইডি ও ফ্যান পেজে এই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।  

সিয়াম তার পোস্টে জানান, তারিক আনাম খানের সঙ্গে তার সম্পর্কটা শুরুটা পথ জানা নেই নাটক করতে গিয়ে। ওই নাটকে তারিক আনাম খানের সঙ্গে ছিলেন, রিচি সোলায়মান। সিয়াম জানান, একটা নাটক করেই একজন মানুষের খুব কাছাকাছি আসা যায় না। কিন্তু একজন অভিনেতা হিসেবে আরেকজন অভিনেতার প্রতি তারিক আনাম খান যে সম্মান, অধিকারবোধ, এবং নিজের কাজের প্রতি যে যত্ন সেগুলো চোখে পড়েছে তখনই। তার মধ্যে শেখার, এবং শেখানোর ইচ্ছেটা প্রবল- এটুকু বুঝতে পেরেছিলেন।

সিয়াম বলেন, তারিক স্যারকে নতুনভাবে আবিষ্কার করি ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুটিংয়ের সময়। স্ক্রিপ্ট রিডিংয়ের সময় থেকেই প্রতিদিন সম্পর্কটা একটু একটু করে ঘনিষ্ঠ হয়েছে। ওই সেটে উনি ছিলেন আমার শিক্ষক। অভিনয়ের এ-বি-সি-ডি অনেক কিছুই তার কাছে শিখেছি আমি। টিমের জন্য কীভাবে নিজের সর্বোচ্চটা ঢেলে দিয়ে কাজ করা যায়, কীভাবে টিমকে সামনের দিকে এগিয়ে নেয়া যায়, সেটি আমি শিখেছি তার কাছে। শুটিংয়ের সেটে উনার থাকা মানেই একজন অভিভাবকের উপস্থিত থাকা, এই বিষয়টা আমি বারবার অনুভব করেছি।

সিয়াম আরও বলেন, সিনেমার শুটিং শেষ হতে হতে তার সাথে আমার সম্পর্কটা একটা অন্য জায়গায় চলে গেল। অন্যভাবে আমি তাকে চিনতে শুরু করলাম। উনি যখন আমাকে ফোন দেন, বা সামনাসামনি কিছু বলেন, একটা অধিকারবোধ নিয়ে তিনি সেটা বলেন। কারণ আমি তার ছেলে। তার সেই ছোট আশফাক মৃধা। আমি যখন উনাকে কিছু একটা বলি, তখনও আমার মাথায় থাকে যে উনি আশরাফ মৃধা, উনি আমার বাবা৷ এই সম্পর্কটা অনেক সুন্দর, অনেক মধুর।

‘তারিক স্যারের মতো শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতেই বিরল। খুবই ক্ষণজন্মা একজন শিল্পী তিনি, যিনি কিনা একইসাথে নিজের অভিনয় এবং টিমের পারফরম্যান্স- দুটোর দিকেই খেয়াল রাখেন, এবং দুটোকেই ওপরের দিকে টেনে তোলেন। তার জন্মদিনে তাকে শুভকামনা জানানো তো খুবই সাধারণ বিষয়। তবে মন থেকে তার জন্য প্রার্থনা, মন থেকে তার জন্য ভালোবাসা। তারিক স্যারের মতো একজন আর্টিস্টের সান্নিধ্য পেয়ে, তার সাথে কাজ করার সুযোগ পেয়ে এবং তার সাথে যে সম্পর্কটা এখন আমি শেয়ার করি, সেজন্য সবসময় আমি গর্বিত। আমরা তাকে মন থেকে ভালোবাসি। শুভ জন্মদিন তারিক স্যার।’

সবশেষে সিয়াম জানান, তারিক আনাম খানের সঙ্গে যারা ‘মৃধা বনাম মৃধা’ দেখেননি, তারা টফি অ্যাপে ঢুকলেই বিনামূল্যে সিনেমাটি দেখতে পারবেন। তারিক স্যার কতটা অসাধারণ অভিনেতা, সেটা তিনি ‘মৃধা বনাম মৃধা’য় আবারও প্রমাণ করেছেন। বাবা-ছেলের গল্প নিয়ে সিনেমা। যারা বাবাকে ভালোবাসেন, কিন্তু বলতে পারেন না, যেসব বাবারা তাদের স্নেহের কথা সন্তানের সামনে প্রকাশ করতে দ্বিধাবোধ করেন, কিংবা যারা নতুন বাবা হয়েছেন, তাদের খুব ভালো লাগবে সিনেমাটি। সব প্রজন্মের, সব ধরনের দর্শকের জন্য এই সিনেমা, আমাদের খুব পছন্দের একটি কাজ। তারিক স্যারের জন্মদিন উপলক্ষ্যে আপনারা দেখে নিতে পারেন এই সিনেমাটি।

Tags: অভিনয়তারিক আনাম খানমৃধা বনাম মৃধারিচি সোলায়মানলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
Previous Post

নিউ মার্কেটে সংঘর্ষ: আরও ২ দোকানকর্মী গ্রেপ্তার

Next Post

দুবাইতে খাবার সরবরাহকারী বিদেশি চালকদের ধর্মঘট

Next Post
দুবাই শহরের আধুনিক আকাশচুম্বী ভবন ও স্থাপত্যের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইতে খাবার সরবরাহকারী বিদেশি চালকদের ধর্মঘট

একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই টানা ২০ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT