চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন খারাপের গাড়ির যাত্রি না চালক?

মীর মাসরুর জামান by মীর মাসরুর জামান
3:22 অপরাহ্ন 04, ডিসেম্বর 2017
in শিল্প সাহিত্য
A A

একজন মানুষ ছিলেন। মেধাবী, সৃষ্টিশীল, আবেগী আর খেয়ালি। সুদর্শন, ব্যক্তিত্বের ধরনে আর দশজনের চেয়ে আলাদা। রসবোধ-প্রজ্ঞা-উদারতায় বন্ধুদের মধ্য মনি হয়েও কখনও কখনও সবার মাঝে একা এক মানুষ। কখনও অভিমান আর কখনও আত্মানুসন্ধান। জীবনকে প্রচণ্ড ভালোবাসা, সীমাহীন কৌতূহল নিয়ে জীবনকে দেখা, উপভোগ করা আর জীবন নিয়ে খেলার স্বভাব।

মাহবুবুল হক শাকিল এর শরীরী উপস্থিতি নেই এক বছর হয়ে গেল। ১৯৬৮ সালের ডিসেস্বরে জন্ম নেয়া শাকিল চলে যান ২০১৬’র ৬ ডিসেম্বর। ৪৮ বছরের এক টুকরো জীবন, কিন্তু কী বর্ণাঢ্য!

পৈত্রিক নিবাস ময়মনসিংহে হলেও শাকিলের জন্ম টাঙ্গাইলে। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি এবং আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক নেতারা ও কর্মকর্তারা একসঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত শাকিল ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং পরে সিনিযর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ৯০’র ছাত্র-গণঅভ্যুত্থানে তিনি ছিলেন সামনের সারিতে। ২০০১ এ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরআই গঠন হলে শাকিল তা পরিচালনার দায়িত্ব পান।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন তিনি। চার বছর পর তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (মিডিয়া) দায়িত্ব পান। ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব পদ-মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেন মাহবুবুল হক শাকিল।

মাহবুবুল হক শাকিল এর পড়ার অভ্যাস ছিলো বহুমাত্রিক। শিল্প-সাহিত্য-সমাজ-সংস্কৃতির সব বিষয়ে তার আগ্রহ ছিলো সমান। দেশি-বিদেশি কত বই যে পড়তেন! আর স্মরণশক্তি ছিলো বিস্ময়কর। দেশ-বিদেশ ভ্রমণও তাকে ঋদ্ধ করেছে।

কবি মাহবুবুল হক শাকিল আজও পাঠকপ্রিয়। তার প্রকাশিত বই ‘খেরোখাতার পাতা থেকে’ এবং ‘মন খারাপের গাড়ি।’

অজানা গন্তব্যের মন খারাপের গাড়িতে স্বজনদের তুলে দিয়ে চলে গেছেন মাবুবুল হক শাকিল। ময়মনসিংহের শান্ত নিরিবিলি ভাটিকাশর কবরস্থানে ঘুমিয়ে আছেন তিনি।

শাকিল নেই, প্রিয়জনদের মনে তবু সেই হাসিমুখ, সেই মিছিলের মুখ, সেই কাব্যে পাওয়া অস্থির-অভিমানী প্রেমিক; পিতা-সন্তান-ভাই-বন্ধু…।

Tags: মাহবুবুল হক শাকিল
Previous Post

জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না: হাইকোর্ট

Next Post

চিরশত্রুদের পূর্ণ শক্তিতেই চান গার্দিওলা

Next Post
গার্দিওলা ও কোচের মধ্যে উত্তপ্ত আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরশত্রুদের পূর্ণ শক্তিতেই চান গার্দিওলা

Bangladeshi man sitting outside a makeshift tent in a rural area. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে এগিয়ে চলছে চীনের ‘টয়লেট বিপ্লব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT