চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দির নির্মাণের জন্য সরকারি ট্রাস্ট, সুন্নি বোর্ডের জন্য বিকল্প জমি: সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 09, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

সুন্নি বোর্ডের জন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ৫ একর জমি প্রদানের আদেশ দিয়ে অযোধ্যার রাম মন্দিরের ২.৭৭ একর জায়গা ট্রাস্টের অধীনে যাবে বলে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট। এই জমির জন্য ৩ মাসের মধ্যে সরকারকে ট্রাস্ট গঠন করারও আদেশ দিয়েছেন আদালত।

শনিবার সকাল ১১টার দিকে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

রায়ে প্রধান বিচারপতি বলেন, বাবরি মসজিদ ফাঁকা জায়গায় নির্মিত হয়নি। তার নিচে কাঠামো ছিলো।  এটি ঠিক না যে, তার নিচে মন্দিরই ছিলো।

বিচারপতিরা বলেন, কবে মসজিদ তৈরি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার খননের ফলে যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট যে সেগুলি নন ইসলামিক। বাবরের সহযোগী মির বাকি এই মসজিদ তৈরি করেছিলেন।

হিন্দুরা রামের জন্মভূমি ছিলো বলেই এটাকে বিশ্বাস করে মন্তব্য করে বিচারপতি বলেন, কারও বিশ্বাস যেন অন্যের অধিকার হরণ না করে।

রায়ের শুরুতেই সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়ার দাবি খারিজ দেন সুপ্রিমকোর্ট।

বিচারপতিরা রায় ঘোষণার জন্য এজলাসে আসেন ১০টায় ১৫ মিনিটে। সাড় ১০টায় রায় পড়তে শুরু করেন ৫ জন বিচারপতি।

প্রধান বিচারপতি ছাড়াও অন্য চার বিচারপতি হলেন বিচারপতি এসএ বোবেদ, ডিওয়াই চন্দ্রচুড়, অশোক ভূষণ এবং আব্দুল নাজের।

টানা ৪০দিনের শুনানি শেষে গত ১৬ অক্টোবর আদালত এই মামলার রায় স্থগিত রাখা হয়। এরপর ওই দিনই উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তারা শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।

প্রধান বিচারপতি গগৈ ১৭ নভেম্বর অবসর গ্রহণ করবেন। তার আগেই তিনি ঐতিহাসিক এই রায় ঘোষণা করে যাওয়ার টার্গেট পূরণ করলেন।

রায়কে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা জোরদার করা হয়। উত্তর প্রদেশের অযোধ্যাতেই মোতায়েন করা হয় প্রায় ১২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। জারি করা হয় সতর্কতা। উত্তর প্রদেশের স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টারগুলো শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই নির্দেশ জারি করা হয়েছে মধ্যপ্রদেশ, কর্নাটক, রাজস্থান, জন্মু, দিল্লি এবং রাজস্থানেও।

এদিকে সকল রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার রাতে উত্তর প্রদেশের পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে লখনৌতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রায়ের পর শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৮০ সাল থেকেই অযোধ্যা ইস্যুটি রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন। অন্যদিকে এখানেই ছিলো ১৬ শতকের বাবরি মসজিদ। যেটি ১৯৯২ সালে গুঁড়িয়ে দেওয়া হয়। সাম্প্রদায়িক দাঙ্গায় সে সময় ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

Tags: অযোধ্যা মামলাবাবরি মসজিদভারতরাম মন্দিররায়সুপ্রিমকোর্ট
Previous Post

মঈন উদ্দিন খান বাদলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

ঘূর্ণিঝড় বুলবুল: সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

Next Post
সদরঘাট

ঘূর্ণিঝড় বুলবুল: সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

দুঃসময়ে পান্টের পাশে সৌরভ-সাঙ্গাকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT