চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীসহ ব্যর্থ কর্মকর্তাদের অব্যাহতিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগে অবরোধ প্রত্যাহার

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:57 অপরাহ্ন 11, নভেম্বর 2016
in বাংলাদেশ
A A

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রীসহ প্রশাসনের ‘ব্যর্থ’ কর্মকর্তাদের ৭২ ঘণ্টার মধ্যে অব্যাহতির সময় বেঁধে দিয়ে ঢাকার শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা।

দাবিপূরণ না হলে আগামী ১৫ নভেম্বর সকাল ১০টায় আবার শাহবাগে সড়ক অবরোধ করার ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের সব সংগঠনকে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার বেলা পৌনে ১২টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তাদের এই অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল করেনি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সনাতন বিদ্যার্থী সংসদ’, ‘রমনা কালি মন্দির ও আনন্দমীয় আশ্রম পরিচালনা পরিষদ’সহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে পাঁচ শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন।বিক্ষোভ চলাকালে মন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ মন্ত্রী সনাতনধর্মাবলম্বীদের গালাগাল করেছেন এবং তার প্রত্যক্ষ মদদে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

11-11-16-student-protest_sahabag-10

এর আগে, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে নাসিরনগরে হামলার ঘটনায় মন্ত্রী ছায়েদুল হকে দায়ী করে অবিলম্বে তার পদত্যাগ ও জড়িতদের শাস্তির দাবি করেছে বিএনপি। এসময় বিএনপির পক্ষ থেকে হামলাকারীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির ভাঙা হয়; ভাংচুর-লুটপাট করা হয় হিন্দুদের শতাধিক ঘর-বাড়ি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসির উপস্থিতিতে সমাবেশে ‘উসকানিমূলক’ বক্তব্যের পর ওই হামলার ঘটনা ঘটায় স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এর পাঁচদিনের মাথায় একই এলাকায় কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেওয়া হয়। এরপর থেকেই শাহবাগে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানানো শুরু হয়।

Tags: ব্রাক্ষ্মবাড়িয়াশাহবাগসাম্প্রদায়িক সহিংসতাসাম্প্রদায়িক হামলা
Previous Post

জ্বলে উঠলেন মোসাদ্দেক সৈকত

Next Post

বিপিএলে ৫০ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড

Next Post

বিপিএলে ৫০ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড

মাঠের শিশিরকে ‍দোষ দিলেন সাকিব, জয়ে উচ্ছ্বসিত মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT