চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীর কথায় মামলা বা অনুসন্ধান হবে না: দুদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কথিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধান নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে দুর্নীতি দমন কমিশন-দুদক বলছে, সেটা মন্ত্রীর নিজস্ব বক্তব্য।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্য জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘মন্ত্রীর যা ইচ্ছা, তা বলতেই পারেন। কিন্তু মন্ত্রীর কথায় তো মামলা হবে না, অনুসন্ধানও হবে না।’

তিনি আরো বলেন, ‘তার (মন্ত্রীর) কথায় কোনো প্রভাব দুদকে পড়বে না। আমি গ্যারান্টি দিচ্ছি। যথাযথ এভিডেন্স ছাড়া কারও বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত হবে না।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নামে দুর্নীতির অভিযোগ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য তার নিজস্ব। এতে দুদকের অনুসন্ধানে কোনো প্রভাব পড়বে না।

রোববার নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এসকে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে। দুদক তার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।

প্রায় এক বছর আগে ‘নজিরবিহীন পরিস্থিতিতে’ দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার আত্মজীবনীমূলক বই ‘অ্যা ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ প্রকাশিত হয়েছে।

ওই বইতে তিনি দাবি করেছেন, প্রভাবশালী গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তকর্তার হুমকির মুখে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়। এরপর বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠাতে বাধ্য হন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় এবং সেই রায়ের কিছু পর্যবেক্ষণকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনার ‍মুখে ছিলেন সেই সময়ের প্রধান বিচারপতি এস কে সিনহা। গত বছরের ১৩ অক্টোবর ছুটিতে থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন।

সেদিন গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে বলেছিলেন, তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন। আমি পালিয়ে যাচ্ছি না। আমি আবারো ফিরে অাসবো।’

তবে তিনি আর ফিরে আসেননি। ছুটিতে থাকার মধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। বিদেশ থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের কারণে প্রধান বিচারপতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার তাকে জোরপূর্বক ‍ছুটিতে যেতে এবং পদত্যাগে বাধ্য করেছে।

যদিও আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তা বরাবরই নাকচ করে দেয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দুদক
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাসের কারণে যদি অনুসন্ধানী সাংবাদিকতা কমে যায়, তাহলে এই আইন নিয়ে সরকারের সাথে দুদক কথা বলবে জানান ইকবাল মাহমুদ।

Tags: এস কে সিনহাএস কে সিনহার বইএসকে সিনহাদুদকলিড নিউজ
Previous Post

সিরিয়াকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া

Next Post

ছয়শ’ দুই পণ্য আমদানিতে শুল্ক হ্রাস সুবিধা

Next Post

ছয়শ’ দুই পণ্য আমদানিতে শুল্ক হ্রাস সুবিধা

কীভাবে সাগরে বেঁচে ছিলেন ৪৯ দিন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT