চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীরা চাইলেন ছুটি, প্রধানমন্ত্রী দিলেন আরও কাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, উপস্থিত মন্ত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ জয় মুজিববর্ষে জাতির জন্য উপহার হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই খুশিতে সবাইকে একদিন বা একঘণ্টা বেশি কাজ করতে হবে। 

বাসস জানায়, সোমবার মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী বাংলাদেশ দলের বিশ্বকাপ বিজয়ের উৎসব পালনের জন্য একদিন সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দেন।

কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে বলেন, ‘এই অর্জনের জন্য সবাইকে আরও বেশি কাজ করতে হবে। আমার প্রস্তাব হচ্ছে এই খুশিতে সবাইকে একদিন বা একঘণ্টা বেশি কাজ করতে হবে।’

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি ঘোষণা করেন, বিজয়ী দল দেশে ফিরে আসার পরে এই দুর্দান্ত সাফল্যের জন্য তাদের সংবর্ধনা দেওয়া হবে।

সেময় শেখ হাসিনা স্মরণ করেন, ১৯৯৭ সালে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয় উদযাপন করছে, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, ‘যখনই বাংলাদেশ দল কোনো ট্রফি জিতেছে, আমরা তাদের সংবর্ধনা দিয়েছি। আমরা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকেও জমকালো সংবর্ধনা দেব।’

‘‘বাংলাদেশ দলের খেলোয়াড়রা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে গত চার বছর কঠোর পরিশ্রম করেছে। পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে তারা পরিশ্রমের সুফল পেয়েছে। চার বারের চ্যাম্পিয়ন ভারতীয় দলকে হারিয়েছে। তাদের (বাংলাদেশি খেলোয়াড়দের) অনেক সাহস আছে এবং তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।’’

এই ইস্যুতে একজন মন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জয়ের ঘটনাকে বাংলাদেশের খেলাধুলার ইতিহাসের ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে অভিহিত করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা বাংলাদেশের খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

পচেফস্ট্রুমে রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশ যুব দল।

ফাইনালে ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানে ৬ উইকেট হারানো দলটাকে ক্যাপ্টেন্স নকে দেশের প্রথম বিশ্বকাপের স্বাদ দেন আকবর।

Tags: প্রধানমন্ত্রীমুজিব বর্ষযুব বিশ্বকাপ-২০২০
Previous Post

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম

Next Post

আকবরের ত্যাগ মনে রাখবে বিসিবি

Next Post
বাংলাদেশের ক্রিকেটার আকবর ত্যাগের স্মারক হিসেবে ট্রফি হাতে ধরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকবরের ত্যাগ মনে রাখবে বিসিবি

Cricket player in action during a match on a green field. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওর নাম: আকবর আলীর বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT