চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভায় ৯ আইনজীবী

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
7:47 অপরাহ্ন 06, জানুয়ারি 2019
in আদালত
A A

প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন দেশের ৯ জন আইনজীবী। তাদের মধ্যে ৬ জন পূর্ণমন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং ১ জন উপ-মন্ত্রী।

সর্বোচ্চ আদালতের আইনজীবী থেকে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া ৯ জনের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে।

৯ আইনজীবীর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন, আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), আনিসুল হক (আইন মন্ত্রণালয়), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন( শিল্প মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম (গণপূর্ত মন্ত্রণালয়) এবং নুরুল ইসলাম সুজন (রেলপথ মন্ত্রণালয়)।

আর প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন, জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়) এবং মাহবুব আলী (বিমান মন্ত্রণালয়)।

এছাড়া উপমন্ত্রী হতে যাচ্ছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রণালয়)।

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন।

এছাড়া এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ২৭ জন আইনজীবী। তারা হলেন– নাটোর-৩: জুনাইদ আহমেদ পলক, চাঁদপুর-৩: ডা. দীপু মনি, পি‌রোজপুর-১: শ ম রেজাউল করিম, পটুয়াখালী-১: শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৮: জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, বরগুনা-১: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ব্রাহ্মণবাড়িয়া-৪: আনিসুল হক, ময়মনসিংহ-৬: মোসলেম উদ্দিন, হবিগঞ্জ-২: আবদুল মজিদ খান, হবিগঞ্জ-৩: মো. আবু জাহির, হবিগঞ্জ-৪: মাহবুব আলী, চট্টগ্রাম-৯: মহিবুল হাসান চৌধুরী নওফেল, গাইবান্ধা-৫: ফজলে রাব্বি মিয়া, কুমিল্লা-৫: আবদুল মতিন খসরু, পঞ্চগড়-২: নূরুল ইসলাম সুজন, মাগুরা-১: সাইফুজ্জামান শিখর, ঢাকা-২: কামরুল ইসলাম, ঢাকা-১০: শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১৮: সাহারা খাতুন, মুন্সিগঞ্জ-৩: মৃণাল কান্তি দাস, রংপুর-৬: শিরীন শারমিন চৌধুরী, গাজীপুর-১: আ. ক. ম. মোজাম্মেল হক, বগুড়া-৩: নুরুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নু, চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ, গাইবান্ধা-১: শামীম হায়দার পাটোয়ারী এবং সুনামগঞ্জ-৪: পীর ফজলুর রহমান।

Tags: মন্ত্রিসভা
Previous Post

চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ

Next Post

আরেকটি ভালো নির্বাচন দিতে সরকারকে বলুন: কূটনীতিকদের ঐক্যফ্রন্ট

Next Post
ঐক্যফ্রন্ট

আরেকটি ভালো নির্বাচন দিতে সরকারকে বলুন: কূটনীতিকদের ঐক্যফ্রন্ট

নির্বাচনী প্রচারণায় গিয়ে স্ত্রীকে হারিয়েছেন নতুন রেলমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT