চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রণালয় সচল করার স্বার্থেই অব্যাহতি

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
8:02 পূর্বাহ্ন 09, জুলাই 2015
in রাজনীতি
A A

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্বার্থেই সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তার দল আওয়ামী লীগ এবং সরকারি জোটভুক্ত কয়েকজন নেতা। তাদের মতে, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় যে কোনো সময় রদবদল আনতে পারেন এবং তিনি সেটা করেছেন।

যেহেতু সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করাটা প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং সিদ্ধান্ত তাই সুস্পষ্ট কারণ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই বলেই জানালেন নেতারা।

এ বিষয়ে আওয়ামী লীগের পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত চ্যানেল আই অনলাইনকে বলেন, সৈয়দ আশরাফ একজন পরিচ্ছন্ন লোক। তিনি শুধু ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্যই নন, নিজেও রাজনীতিবিদ। এখন প্রধানমন্ত্রীর ইচ্ছায় এটা হয়েছে। তিনি কেনো এমন সিদ্ধান্ত নিয়েছেন তা বোঝা যাচ্ছে না।

‘তবে এতে সরকার এবং দলের কোনো ক্ষতি হবে না,’ বলে মনে করেন আগের মন্ত্রিসভায় রেলপথ মন্ত্রী থেকে দপ্তরবিহীন মন্ত্রী হওয়া করে সুরঞ্জিত সেনগুপ্ত। ‘বরং তিনি (আশরাফ) এখন থেকে দলে বেশি করে সময় দিতে পারবেন ‘

নাম প্রকাশ না করে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা বলেন, নিষ্ক্রিয় মন্ত্রীকে সরিয়ে দিলে তো কোনো আসুবিধা বা ক্ষতি হওয়ার কথা নয়। এতে বরং সরকার ও দলের জন্যই ভালো হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তার ওপর অনেক দায়িত্ব দিয়েছিলেন; কিন্তু সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেননি।

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সামগ্রিক উন্নয়ন এবং সরকারের কার্য পরিচালনার স্বার্থে মন্ত্রিসভায় রদ-বদল হতেই পারে। এটা রুটিন ব্যাপার।

‘রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। বিষয়টি সরকার পরিচালনা সংক্রান্ত এবং প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত,’ বলে চ্যানেল আই অনলাইনের কাছে মন্তব্য করেন হাসানুল হক ইনু।

আর সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করার কারণ সম্পর্কে নিশ্চিত নন বলে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করবেন না বললেও ব্যক্তিগত অভিমত জানিয়েছেন ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, এমপি।

তিনি বলেন: এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানি না। তবে প্রধানমন্ত্রী হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

Tags: এলজিআরডিফজলে হোসেন বাদশাসুরঞ্জিত সেনগুপ্তসৈয়দ আশরাফসৈয়দ আশরাফুল ইসলাম
Previous Post

স্বচ্ছ ইমেজের রাজনীতিককে ছাটাই করে শৃঙ্খলার বার্তা

Next Post

এবার সাধারণ সম্পাদক পদ নিয়ে গুঞ্জন

Next Post

এবার সাধারণ সম্পাদক পদ নিয়ে গুঞ্জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরনের সময় বৃদ্ধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT