চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে শৃঙ্খলা ফেরানোকে ‘প্রথম রাতে বিড়াল মারা’ বললেন কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 10, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A
খালেদা

সড়ক ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে না পারলে সরকারের কোনো মেগা প্রজেক্টই সুফল পাবে না বলে মন্তব্য করেছন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিশেষ নির্দেশনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সড়ক-পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এ সেক্টর থেকে অন্য কেউ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যবস্থা করতে চান তিনি। এটাকে ‘প্রথম রাতে বিড়াল মারা’র সঙ্গে তুলনা করেছেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: সড়ক পরিবহন বিশৃঙ্খলা জিইয়ে রেখে আমি যত মেগা প্রজেক্ট করি না কেনো, সেটার ফলাফল ভালো হবে না। শৃঙ্খলা না থাকলে বড় বড় প্রজেক্ট করে তো লাভ নেই। এইট লেনের রাস্তা করলাম সেখানে শৃঙ্খলা নেই, তাহলে তো এইট লেনের রাস্তা সুফল দিচ্ছে না। কাজেই প্রথমে আমাকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে সড়কে, দ্বিতীয়ত পরিবহনে।

তিনি যোগ করেন: এ দুটি জায়গায় আমি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসেছি। এরপর ইলেকশন আসবে, পলিটিক্যাল চাপ আসবে তার আগেই এই সড়কে এবং পরিবহনের শৃঙ্খলার বিষয়টি আমাদের ফিরিয়ে আনতে হবে। এটা অনেকটা প্রথম রাতে বিড়াল মারার মতই।

সরকারের মেগা প্রজেক্টগুলো এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন: মেগা প্রজেক্ট গুলোর কাজ এগিয়ে চলছে। পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এলিভেটেড এক্সপ্রেস আপনারা জানেন একটা পর্যায়ে এর কাজ থমকে গিয়েছিল, এখন সেটাও দ্রুত গতিতে এগিয়ে চলছে। জুনের ভেতরে ঢাকা গাজীপুর থেকে এলেঙ্গা সড়কের কাজ শেষ হবে। এরপর এলেঙ্গা থেকে রংপুর। রংপুর থেকে এক দিকে যাবে বুড়িমারী ওদিকে যাবে পঞ্চগড় ফোর লেন এসব প্রজেক্ট ঠিক হয়ে আছে। এগুলো হবে এগুলোর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই।

পাশাপাশি সরকার নতুন প্রজেক্টও হাতে নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন: আমার এই চলমান কাজগুলো শেষ করার পাশাপাশি আরও দুটো রোড প্রজেক্ট রয়েছে একটা হল ঢাকা সিলেট। এটা শুরু করার পদক্ষেপ নিতে যাচ্ছি। আরেকটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার খুব ইম্পরট্যান্ট প্রজেক্ট এটাও। ফোর লেনের প্রজেক্টে দুটো কাজই নতুন করে এবং আগের কাজগুলোর পাশাপাশি শুরু করতে যাব। এ বছর জুনের আগেই এ কাজগুলো শুরু করার ইচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান: হেলমেট ছাড়া মটরসাইকেলে চলাচল করায় ওবায়দুল কাদেরের কাছে স্যরি বলেছেন জুনায়েদ আহমেদ পলক।

Tags: ওবায়দুল কাদেরসড়কসেমি লিড
Previous Post

খোকাবাবুর দেশে ফেরা

Next Post

কোনাল যখন ‘বিচারক’

Next Post

কোনাল যখন 'বিচারক'

মোদি সেজে হাসির পাত্র বিবেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT