চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন দৌড়ে কেন আলোচনায় তারা

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
5:42 অপরাহ্ন 20, নভেম্বর 2018
in রাজনীতি
A A
মনোনয়ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন রাজনীতির মাঠে সরব পদচারণা দেখা যাচ্ছে তারকা পরিচিতি পাওয়া ব্যক্তিদের। নিজেদের চিরচেনা বৃত্তের বাইরে এসে এখন তাদের অনেকেই নাম লেখাচ্ছেন রাজনৈতিক দলগুলোতে। শুধু তাই নয়, নির্বাচনের লড়াইয়ে নামতে মনোনয়ন ফরম কিনে আলোচনার ঝড় তুলেছেন।

এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনেছেন ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, আলোচিত-সমালোচিত হিরো আলম জাতীয় পার্টি থেকে মনোনয়ন কিনে আলোচনার তুঙ্গে।

বিএনপি থেকে আরো মনোনয়ন কিনেছেন দুই কণ্ঠশিল্পী কনক চাঁপা, বেবি নাজনীন। এছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন রুপালি পর্দার পরিচিত মুখ  রোকেয়া প্রাচী, শমী কায়সার, আকবর হোসেন পাঠান ওরফে নায়ক ফারুক, মনোয়ার হোসেন ডিপজল ও সিদ্দিকুর রহমান।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন কিনেছেন সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সারাহ বেগম কবরী, সোহেল রানা, শাকিল খান, জ্যোতিকা জ্যোতি, মনির খান, অরুণা বিশ্বাস ও মাসুম পারভেজ রুবেল।

কেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন কিনে আলোচনায় তারকারা? আরো অনেকেই তো মনোনয়ন কিনছেন তাহলে শুধু তারকারাই কেন আলোচনায়? এই বিষয়ে কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন,তারকাদের নিয়ে সাধারণ মানুষের সবসময় একটা আগ্রহ থাকে। তারা কি খায়, কিভাবে ঘুমায়, কি ধরনের জামাকাপড় পরে সব নিয়েই সাধারণ মানুষের খুব আগ্রহ। বিশেষ করে যারা রূপালী পর্দায় থাকে বা খেলোয়াড়দেরকে তারা তাদের হিরো মনে করে। এভাবে তারা একটা প্যারাসোশ্যাল সম্পর্ক গড়ে তোলে। যেমন, সালমান শাহ মারা যাওয়ার সময়ে জামালপুরে একটা মেয়ে আত্মহত্যা করেছিলো। তার বাবা-মা মারা গেলেও সে আত্মহত্যা করতো কিনা আমরা জানিনা।

‘‘কিন্তু যাকে সে কখনো সামনাসামনি দেখেনি বা যে কখনো তাকে চিনবেও সে মারা যাওয়াতে তার মনে হলো আর বেঁচে থাকার অর্থ কি? এটাকেই বলা হয় প্যারাসোশ্যাল সম্পর্ক।  এটা খুব তীব্র হয়। ফলে আত্মীয় স্বজনের থেকেও তারকাদের খাওয়া পরা, ভালো মন্দ নিয়ে সবার মধ্যে আগ্রহ বেশি থাকে।  আর নির্বাচনও বাংলাদেশের মানুষের কাছে একটি আগ্রহের জায়গা।  ফলে প্রিয় বা অপ্রিয় কোনো তারকা নির্বাচনে অংশ নিলে তখন ২+২=১০ হয়ে যায়।  সেটা শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীতেই।’’

তবে এসব নায়কের প্রতি কি ভোটারদের প্রত্যাশাও বেশি থাকে – এমন প্রশ্নে এই গণমাধ্যম বিশ্লেষক বলেন, ভোটাররা তাদের চমক হিসেবে দেখে। তাদের প্রতি তেমন প্রত্যাশা থাকে না। তারা দেশ পাল্টাবে এমন ভাবে না। তাদের মনে করে, বিনোদনমূলক গানের মতো। তারা আনন্দ বিনোদন জোগাবে। খুব বেশি কাজ বা দায়িত্ব পালন তাদের উপর থাকবে না।

যদি দলের ও দেশের কাজের জন্য না হয় তাহলে দলগুলো মনোনয়ন দেয় কেন? জবাবে তিনি যোগ করেন, দলগুলো মনোনয়ন দেয় তাদের জনপ্রিয়তাকে ব্যবহার করতে।  জনপ্রিয় ব্যক্তিকে দলের মনোনয়ন দিয়ে বলা হয়, দেখো এসব জনপ্রিয় লোকজন আমার সঙ্গে আছে তোমরা আমাকে ভোট দাও।  মূলত সেজন্যই।

Tags: একাদশ জাতীয় সংসদ নির্বাচনতারকামনোনয়নরাজনীতিলিড নিউজ
Previous Post

সাংবাদিকদের ওপর হামলা: সেই হেলমেটধারীদের নিয়ে যা বলছে পুলিশ

Next Post

টাঙ্গাইলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ ক্যামেরাপার্সন

Next Post

টাঙ্গাইলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ ক্যামেরাপার্সন

ব্যালন ডি’অরের সেরা তিন ফাঁস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT