চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনোনয়ন ইস্যু বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 01, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

তিনশ’ আসনে আটশ’ মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দলের অন‌্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

তিনি বলেছেন বলেছেন: তিনশ’ আসনে বিএনপি নমিনেশন দিয়েছে আটশ’ জনকে। বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল ইতিপূর্বে এত মনোনয়ন দেয়নি। এবার বিএনপি দিয়েছে। তবে দুষ্ট লোকেরা বলছে তারা নাকি নির্বাচনি ফান্ড কালেকশনসহ আরো নানাবিধ কারণে সবাইকে চিঠি দিয়েছে। অর্থাৎ বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও প্রচণ্ডভাবে, চরমভাবে ও উৎকটভাবে উঠে এসছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় দৈনিক সময়ের সংবাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় সংসদ নির্বাচন – সমসাময়িক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘সরকারি দল নির্বাচনি অাচরণবিধি লঙ্ঘন করছে’ সম্প্রতি বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন: আপনারা যে প্রতিদিন সংবাদ সম্মেলন করে মিথ্যা সংবাদ পরিবেশন করছেন এটা তো আচরণ বিধির চরম লঙ্ঘন। বাংলাদেশে দুই বছরের বেশি দণ্ডিত ব্যাক্তি নির্বাচনে অযোগ্য হলেও যাবজ্জীবন দণ্ডিত অাসামী তারেক রহমান যিনি নির্বাচনে অযোগ্য তিনি কিভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারা যোগ্য তা ঠিক করে দেন। এটিও আচরণবিধির চরম লঙ্ঘনের মধ্যে পড়ে।

‘নির্বাচনে থাকবে কিনা তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রকৃতপক্ষে নির্বাচনের মাঠে নেমে বিএনপি নেতারা বুঝতে পেরেছেন নির্বাচনের মাঠে তাদের জনসমর্থন নাই, কর্মীদের সমর্থনও নাই। কারণ এতোদিন যেসমস্ত নেতারা কর্মিদের খবর রাখেনি তাদের জন্য কর্মিরা নামার কোন কারণ নাই। সুতরাং বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা পালাবার পথ খুঁজছে।

বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন ছেড়ে মাঝপথে পালানোর চেষ্টা না করে নির্বাচনের মাঠে থাকুন। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে চাই।

Tags: একাদশ জাতীয় নির্বাচনড. হাছান মাহমুদ
Previous Post

ইবাদতের দশ উইকেট, রনির ক্যারিয়ার সেরা

Next Post

রাজধানীর পুরানা পল্টনে কার্যালয় নিলো ঐক্যফ্রন্ট

Next Post
ফাইল ফটো

রাজধানীর পুরানা পল্টনে কার্যালয় নিলো ঐক্যফ্রন্ট

১৭ বছরের কিশোরকে বিয়ে করায় ভারতীয় নারী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT