চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনের মতো’ উইকেট পেয়ে খুশি শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রামে প্রথম ইনিংসে ২০০ রানের লিড নিয়েও জিততে পারেনি শ্রীলঙ্কা। ড্রয়ের কারণ হিসেবে তারা দুষেছিল নিষ্প্রাণ উইকেটকে। অথচ দ্বিতীয় ইনিংসে মুমিনুল-লিটনের ব্যাটিং দৃঢ়তা ছিল বাংলাদেশকে ড্র এনে দেয়ার অন্যতম নিয়ামক। তবে শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে ‘প্রাণ’ দেখে খুশি শ্রীলঙ্কা।

মিরপুরে স্পিন সহায়ক উইকেট বানিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা-বধেও একই কৌশল! প্রথমদিনেই উইকেট থেকে টার্ন-বাউন্স আদায় করেছেন টাইগার বোলাররা। লঙ্কানরাও কম যাচ্ছেন না।

আগের টেস্টে ব্যাটসম্যানদের দাপট দেখে উইকেট নিয়ে যেখানে বিরক্তি ঝরেছিল লঙ্কান খেলোয়াড়দের, মিরপুরে টার্নিং উইকেট পেয়ে তারাই কেবল ২২২ রানের পুঁজি গড়লেও ৫৬ রানেই বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়েছে। খুশির কারণও সেটাই। সফরকারীদের ব্যাটিং কোচ থিলান সামারাবীরা প্রথম দিনের খেলা শেষে বললেন সেকথা।

‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ এমন পিচেই খেলেছে। বল খেলা যায় না এমন না। তবে চট্টগ্রামের চেয়ে পুরোই ভিন্ন। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা যখন কমে যাচ্ছে, তখন উইকেট এমনই হওয়া উচিত। যেখানে ফলাফল আসবে। এমন উইকেট দেখে আমি খুশি।’

মূর্তিকারিগর

প্রথম দিনের খেলা এমন জায়গায় থেমেছে তাতে কারা এগিয়ে কারা পিছিয়ে এখনই মন্তব্য করা কঠিন। আপাত দৃষ্টিতে বাংলাদেশ পিছিয়ে আছে মনে হলেও দ্বিতীয় দিনের সকালে একটি জুটিই পাল্টে দিতে পারে দৃশ্যপট। যদিও শের-ই-বাংলার উইকেটে বোলাররা যেমন টার্ন-বাউন্স পাচ্ছেন তাতে টিকে থাকতে সংগ্রামই করতে হবে স্বাগতিক ব্যাটসম্যানদের।

সামারাবীরা মনে করেন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে দু’দল। বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা আব্দুর রাজ্জাকও বললেন তেমনই, ‘ভারসাম্য আছে, তবে একটা সেশনে একেক টাইপের খেলা হয়। দেখা যায় একটা সেশনে একটা দল এগিয়ে আছে, পরের সেশনে আবার অন্য দল। টেস্টে ক্ষতি পূরণ করে দেয়ার জায়গা থাকে। আমার মনে হয় আমাদের একটা-দুইটা উইকেট বেশি পড়ে গেছে। এটা পুষিয়ে নেয়া সম্ভব বলেই মনে হয়।’

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
Previous Post

বাংলাদেশ, ভারতকে নিয়ে ‘আয়ের ইতিহাস’ গড়বে শ্রীলঙ্কা

Next Post

নিরীহ মানুষকে হয়রানি নয়, টার্গেটেড গ্রেপ্তার হচ্ছে: আইজিপি

Next Post

নিরীহ মানুষকে হয়রানি নয়, টার্গেটেড গ্রেপ্তার হচ্ছে: আইজিপি

খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT