চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনের কথা বলে দেবে কম্পিউটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2016
in তথ্যপ্রযুক্তি
A A

কী ভাবছেন মনে মনে? ক্ষিদে পেয়েছে, কোনো একটা কাজ জমে আছে কিন্তু করা হচ্ছে না, নাকি এমন কিছু ভাবছেন যা কাউকে বলা যাবে না, বললেই বিপদ? তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ আপনার চিন্তাভাবনা পড়ে সবাইকে জানিয়ে দিতে পারে একটি কম্পিউটার প্রোগ্রাম!

বিজ্ঞানীরা নতুন একটি কম্পিউটার প্রোগ্রাম আবিষ্কার করেছেন, যা একজন মানুষ কী চিন্তা করছে তা প্রায় সেই মুহূর্তেই বের করে ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল বিজ্ঞানী তাদের উদ্ভাবিত প্রোগ্রামটি দিয়ে একজন মানুষ কখন কী ভাবছে তা বের করতে পেরেছেন। প্রোগ্রামটি একজন মানুষ কী দেখছে সে সম্পর্কে তার মস্তিষ্কে বসানো ইলেকট্রোডের (ধাতু নয় এমন বস্তু থেকে বিদ্যুৎ প্রবাহের তথ্য সংগ্রহের ব্যবস্থা) মধ্য দিয়ে তথ্য নেয়।

তারপর সেই তথ্য বিশ্লেষণ করে সেদিকে তাকিয়ে মানুষটি কী ভাবছে তা অনুমান করতে পারে এটি। কাজটি করতে এই প্রোগ্রামের মাত্র কয়েক মিলিসেকেন্ড সময় লাগে বলেছেন গবেষকরা।

নতুন এই প্রোগ্রাম একদিন মানুষের, বিশেষ করে কথা বলতে বা ভাব প্রকাশে সমস্যা আছে এমন মানুষের মনের কথা প্রকাশের কাজে লাগবে বলে এক বিবৃতিতে আশা প্রকাশ করেন গবেষণাদলের প্রধান স্নায়ুবিজ্ঞানী রাজেশ রাও।

‘চিকিৎসাবিজ্ঞানের দিক থেকে বলা যায়, প্রোগ্রামটিকে ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত বা স্ট্রোক হওয়া রোগী, যারা কথা বলতে পারে না, তাদের যোগাযোগের উপায় হিসেবে কাজ করতে পারে,’ বলেন রাজেশ।

এই গবেষণা ছাড়াও সাম্প্রতিক সময়ে মানুষের মনের কথা, চিন্তাভাবনা বিশ্লেষণের জন্য বেশ কিছু গবেষণা পরিচালিত হয়েছে। ফলগুলোও পাওয়া গেছে আশাপ্রদ। ২০১১ সালের একটি গবেষণায় কয়েকজন মানুষের ব্রেইন ওয়েভ বিশ্লেষণ করে ওই সময় তারা যে মুভি দেখছিলো তার অংশবিশেষ মুভি ক্লিপ হিসেবে সরাসরি দেখতে সফল হন বিজ্ঞানীরা।

অন্যদিকে ২০১৪ সালে দু’জন বিজ্ঞানী নিজেদের মস্তিষ্ককে বৈদ্যুতিকভাবে যুক্ত করে একে অপরের কাছে নিজের মনের কথা পাঠাতে সফল হন।

Tags: কম্পিউটারসফটওয়্যার
Previous Post

পরীমনিকে সমর্থন করলেন আরেক মডেল-অভিনেত্রী

Next Post

মনের কথা বলে দেবে কম্পিউটার

Next Post

শুভেচ্ছা ইয়াং টাইগার্স

শুভেচ্ছা ইয়াং টাইগার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT