চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনির খান রাস্তায় হাত তুলে দাঁড়ালেও হাজার লোক জড়ো হয়ে যায়’

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
5:07 অপরাহ্ন 10, ডিসেম্বর 2018
in বিনোদন, সাক্ষাতকার
A A

চারদিকে বইছে নির্বাচনী হাওয়া। সে হাওয়ায় গা ভাসিয়েছে দেশের আপামর জনগণ। নানা কারণেই আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের। বিশেষ করে নির্বাচনকে ঘিরে এবার তুমুল আলোচনার জন্ম দিয়েছেন দেশের তারকারা অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা।

আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ হয়ে আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রাজনীতিবীদ ছাড়াও এবারই প্রথম শোবিজ অঙ্গন থেকে দেখা গেছে বেশকিছু তারকাদের নাম! যারা নিজেদের পছন্দের দল থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েছিলেন। কাউকে দলগুলো মনোনয়ন দিয়েছে, আবার কাউকে মনোনয়ন দেয়নি। এরমধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।

রাজনীতিতে তার অবস্থা, আসন্ন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা এসব নিয়ে সোমবার দুপুরে তিনি কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে:

অতঃপর সরাসরি ভোটে দাঁড়ালেন। কী অবস্থা আপনার, কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি। এখন গাড়িতে আছি। ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছি। আমার আসন সিরাজগঞ্জ-৪ (কাজীপুর), নির্বাচনী প্রচার প্রচারণার জন্য প্রস্তুতি নিয়েই যাচ্ছি।

প্রচার প্রচারণার কী অবস্থা? শুরু করে দিয়েছেন নিশ্চয়?
প্রচার প্রচারণা আর কই! করতে পারলেতো। সেখানে আমার লোকজন প্রচার প্রচারণা করতে গিয়ে বাঁধাপ্রাপ্ত হচ্ছে। সবার জন্যতো আর অধিকার সমান নয়। তবুও নির্বাচনে যেহেতু অংশ নিচ্ছি, প্রচার প্রচারণাতো করতেই হবে। আসলে এটাকে প্রচার বলতে চাই না, মানে এটাকে আমি মাঠ গোছানোর কাজ বলতেই সাচ্ছ্যন্দবোধ করি।

মনোয়ন ফর্ম জমা দেয়ার সময় বিএনপি কার্যালয়ে মনির খান ও কনকচাঁপা

বিএনপির হয়ে অনেকদিন ধরেই সিরাজগঞ্জে আপনি প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। মনোনয়ন পাওয়ার পর আপনার এলাকায় কী অবস্থা? সেখানকার মানুষ কী বলে?
আমি আমার এলাকায় বিএনপির হয়ে কিছু করছি, এটা এমন না। আমি সাধারণ মানুষ হিসেবেই যা করার করেছি। রাজনীতি করবো এজন্য এক্সট্রা কিছু করিনি। সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করার অভ্যাস আমি পারিবারিকভাবেই পেয়েছি। এটা আমার পরিবারগত অভ্যাস।

আর এলাকার কথা বললে ওই এলাকার মানুষের কথা বিশেষ ভাবে বলতে হয়। সেই এলাকার মানুষরা নিজেরাই আমার নির্বাচিত এলাকাটা গুছিয়ে রেখেছে। দল থেকে আমাকে নমিনেশন দেয়াতে এলাকার মানুষ এতো খুশি, এতো উজ্জীবিত সেটা বলার মতো না। ফোনে ফোনেই সবার সাথে এতোদিন কথা হচ্ছে। সামনা সামনি দু তিনটা মিটিং হয়েছে, কিন্তু তারপরও তাদের যে প্রত্যাশা আমাকে নিয়ে এটা রীতিমত বিস্ময়ের। এখন আল্লাহ ভরসা। আমি আশা করি, ঠিকঠাক ভোট গণনা হলে আমি নিশ্চিত ভাবে ভালো কিছুই করবো। ভোটের রাজনীতিতে আমি হয়তো নতুন, কিন্তু আমি বিশ্বাস করি আমার শ্রম বৃথা যাবে না।

সম্প্রতি বিএনপি থেকে ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন চেয়েছিলেন আপনাদের আরেক সহশিল্পী মনির খান। শেষ সময়ে এসে উনাকে দল টিকেট দেয়নি। এটাকে কীভাবে দেখেন?
মনির খানতো আমার সহশিল্পী। আমরা একসঙ্গে প্রচুর কাজ করেছি। উনি এবার নির্বাচন করছেন, এটা আমাদের শিল্পীদের জন্য আনন্দের খবর ছিলো। কিন্তু শেষ সময়ে তাকে দল মনোনয়ন না দেয়ায় শিল্পী হিসেবে আমিও কষ্ট পেয়েছি। কিন্তু দল কী কারণে শেষ সময়ে এসে এমন সিদ্ধান্ত নিলো, এটা আমি জানি না। এটা নীতি নির্ধারক যারা আছেন, তারাই ভালো বুঝেন। সেই জায়গা নিয়ে আমি মন্তব্যও করতে চাই না। কারণ সেটা বড়দের জায়গা। ওই বিষয় নিয়ে বলতেও পারবো না।

কিন্তু মনির খানতো ত্যাগী নেতা হিসেবে পরিচিত, শেষ সময়ে এসে মনোনয়ন না পাওয়ায় দলও ত্যাগ করার ঘোষণা দিলেন…
অবশ্যই, মনির খান একজন পরিশ্রমী নেতা ছিলেন। আমি নিজেও মনে প্রাণে চাইছিলাম সে নির্বাচন করুক। মনির খান একজন সত্যিকারের নেতা হওয়ার মতোই পার্সোনালিটি। মানুষ তাকে এতো ভালোবাসে, তার কথা এতো মনযোগ দিয়ে শোনে, সেটা বলার মতো না। মনির খান রাস্তায় হাত তুলে দাঁড়ালেও হাজার লোক জড়ো হয়ে যায়, শুধু তার কথা শোনার জন্য। তিনি অসম্ভব ভালো একজন মানুষ, এবং বোল্ড একজন নেতা। নেতা হওয়ার যে গুণ, তার উপস্থিতিতে একশো ভাগই ছিলো।

তিনিতো বিএনপি ছাড়ারও ঘোষণা দিয়েছেন?
হ্যাঁ, কিন্তু দল থেকে রিজাইন না দিলেও পারতেন মনির ভাই। আসলে এটা তিনি অভিমান থেকেই করেছেন বলেই ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আসলে বহুদিন ধরে তিনি দলের সাথে আছেন। নানা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রাজনীতি করেছেন। বহুদিন ধরে মাঠও গুছিয়ে নিচ্ছিলেন তিনি। আর শিল্পী হিসেবেওতো তিনি বেশ জনপ্রিয়। রাজনীতিবিদদের যেমন আগে মাঠ গুছাতে হয়, তারপর জনপ্রিয় হতে হয়; আর শিল্পীদের ক্ষেত্রে জনপ্রিয়তাটাতো আগে থেকেই তৈরি হয়ে থাকে। এটা তাদের জন্য অ্যাডভানটেজ। আমার ক্ষেত্রেও যেমনটা হচ্ছে। কিন্তু মনির ভাইতো শিল্পী হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি বহুদিন ধরে তৃণমূল নেতাদের সঙ্গেও তার উঠাবসা ছিলো। তারপরও কেন তাকে দেয়া হলো না, সেটা দলই ভালো বলতে পারবে। দলের ভালো মন্দটাতো নিশ্চয় নীতি নির্ধারকরাই ভালো বুঝেন।

মনির খানের বিষয়টি নিয়ে কি দলীয় কোনো সিদ্ধান্ত জানা আছে আপনার?
না। আমিতো বললামই যে, এসব বিষয়ে একমাত্র নীতি নির্ধারকরাই অবগত। আর সত্যিকারভাবে বলতে কি, বড়দের ব্যাপারে আমি কোনো কথা বলি না। আমার বাড়ি, আমার শ্বশুর বাড়িতেওতো নানা বিষয়ে বড়রা কথা বলেন, সেসময়ও আমি চুপ করে থাকি। বড়দের মধ্যে আমি কোনো কথাও বলি না, মাথাও ঘামাই না। একইভাবে আমার দলের ক্ষেত্রেও যারা বড় মানুষ আছেন, তাদের সব সিদ্ধান্তই আমি শ্রদ্ধার সাথে নেই।

Tags: কনকচাঁপানির্বাচনবিএনপিভোটমনির খানলিড বিনোদন
Previous Post

হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ

Next Post

খালেদার রিট: আদালতে ইইউ’র লিগ্যাল এক্সপার্ট

Next Post

খালেদার রিট: আদালতে ইইউ'র লিগ্যাল এক্সপার্ট

তাজমহল

সার্কের পর্যটকদের জন্য তাজমহল দেখার টিকিট ৭৪০ রুপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT