চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনস্ট্রাস’ গ্যালাক্সি এম৫১ ডিভাইসের প্রি- অর্ডার শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 25, নভেম্বর 2020
in টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
Samsung Galaxy M51 Monster Edition with green furry monster mascot and phone image. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে স্মার্টফোনপ্রেমীদের জন্য নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম৫১ নিয়ে এসেছে স্যামসাং। সম্প্রতি অসাধারণ ফিচারসমৃদ্ধ স্যামসাংয়ের নতুন হ্যান্ডসেটের এর প্রি- অর্ডার শুরু হয়েছে।

আগ্রহী ক্রেতারা এখন দুর্দান্ত পারফরমেন্সের ‘মিনেস্ট মনস্টার এভার’ গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি কেনার জন্য প্রি- অর্ডার করতে পারবেন।

গেম খেলার সময় নিরবচ্ছিন্ন ও হাইলি ব্যালেন্সড পারফরমেন্সের বিষয়টি নিশ্চিত করতে স্যামসাং গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগনTM ৭৩০জি অক্টাকোর (ডুয়াল ২.২ গিগাহার্টজ+ হেক্সা ১.৮ গিগাহার্টজ) প্রসেসর ও অ্যাডরেনো ৬১৮ জিপিইউ।

পাশাপাশি, ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম, ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে চমৎকার কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটির মূল ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেল (ওয়া্ইড), ১২ মেগাপিক্সেল ( আল্ট্রা-ওয়াইড), ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো) এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা।

এছাড়াও, ফ্রন্ট ক্যামেরা হিসেবে ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল (এফ২.২) ক্যামেরা। ডিভাইসটিতে রয়েছে ১২৮ জিবি রম এবং মাইক্রো এসডি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফলে, ব্যবহারকারীরা তাদের মূল্যবান ডাটা ও স্মরণীয় মুহূর্তগুলো সহজেই সংরক্ষণ করতে পারবেন। গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীর মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স হবে আরো দুর্দান্ত। কারণ, ডিভাইসটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এফএইচডি+ (২৪০০x১০৮০), এসঅ্যামোলেড প্লাস ইনফিনিটি ‘ও’ ডিসপ্লে এবং স্টেরিও স্পিকারসহ ডলবি অ্যাটমোস অডিও সিস্টেম।

বিষয়টি নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘তরুণ প্রযুক্তিপ্রেমী, বিশেষ করে যারা স্মার্টফোনে স্পিড ও পারফরমেন্সের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন তাদের স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত এক্সপেরিয়েন্স দিতে গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। হেভি স্মার্টফোন-গেমারদের জন্য কিংবা চলার পথে বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে গ্যালাক্সি এম৫১ দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।’

স্যামসাং গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি প্রি- অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ছয় মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। যেহেতু শীতের মৌসুম চলে এসেছে তাই প্রতিটি এম৫১ ডিভাইস প্রি- অর্ডারে ক্রেতারা পাচ্ছেন একটি স্টাইলিশ জ্যাকেট।

৩৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি প্রি- অর্ডার করা যাবে আগামী ২ ডিসেম্বর অথবা স্টক থাকাকালীন সময় পর্যন্ত।

Previous Post

‘মাঠের খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ, খাতা-কলমের না’

Next Post

পার্বতীপুরে শুরু তারকাবহুল ‘দামাল’ এর শুটিং

Next Post
শুটিং দলের সদস্যরা পার্বতীপুরে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বতীপুরে শুরু তারকাবহুল ‘দামাল’ এর শুটিং

Clínic owner’s body in a bag floating in the Dhaleshwari River. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT