চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনজুরুলের হাতে হাত রেখে দায়িত্ব নিলেন খোকন

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
7:18 অপরাহ্ন 04, এপ্রিল 2024
in আদালত
A A
খোকন ও মনজুরুলের হাতে হাত রেখে দায়িত্ব গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল থেকে নির্বাচিত সভাপতি  ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হকের হাতে-হাত রেখে অবশেষে দায়িত্ব নিলেন।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বার্ষিক সাধারণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। যেখেন বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন। তবে এসময় বিএনপি প্যানেল থেকে নির্বাচিত অপর ৩ জন উপস্থিত ছিলেন না। একপর্যায়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও শাহ মনজুরুল হক তাদের বক্তব্য উপস্থাপন করে একসাথে দুজন হাতে-হাত রেখে আজকের আনুষ্ঠানিকতা শেষ করেন।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী কমিটির  সভাপতি-সম্পাদক সহ কমিটির অন্যারা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের ঘটনাবহুল নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে সম্পাদক সহ ১০টি পদে বিজয়ী হয়৷ অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি সহ ৪টি পদে জয় পায়।

একপর্যায়ে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার খোকনসহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তবে  নির্বাচিত সভাপতি আজ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন।

দুইজন পুরুষের সাক্ষাৎকার, একজনের হাতে অন্যজনের হাত. Channel i News - চ্যানেল আই নিউজ

একবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে ১০ পদে নির্বাচিতরা হলেন: সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির এবং সদস্য পদে মো. বেলাল হোসেন, মো. রায়হান রনি, রাশেদুল হক খোকন ও খালেদ মোশাররফ।

অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি সহ ৪ টি পদে নির্বাচিতরা হলেন: সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী অভি, সফিকুল ইসলাম এবং ফাতিমা আক্তার।

Tags: আইনজীবী সমিতিসুপ্রিম কোর্ট
Previous Post

‘ম্যাট্রিক্স ফাইভ’ শুরু, কিয়ানু রিভস কি থাকছেন?

Next Post

অপহৃত ব্যাংক কর্মকর্তার জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Next Post
অপহৃত ব্যাংক কর্মকর্তার জন্য মুক্তিপণ দাবি, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহৃত ব্যাংক কর্মকর্তার জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

র‌্যাবের সঙ্গে ব্যাংক কর্মকর্তার উদ্ধার কার্যক্রম, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহৃত ব্যাংক কর্মকর্তাকে র‌্যাবের মধ্যস্থতায় উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT