চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নেতানিয়াহু বড় বাধা: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 05, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের চেয়ে ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে বড় বাধা মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠায় উভয় দেশের নেতৃবৃন্দই সমস্যা সৃষ্টি করেছিলেন বলেও জানান তিনি।

গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভা চলাকালে নিয়মিত কর্মসূচির বাইরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেপ্টেম্বরের ১৯ তারিখে নিয়মিত কর্মসূচির বাইরে ১৫ মিনিটের ওই বৈঠকের প্রায় সম্পূর্ণ সময় ইসরাইল-ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হয়। ছয় জন পশ্চিমা কূটনৈতিকসহ ইসরাইলের সাবেক এক উর্ধ্বতন কর্মকর্তা তাদের নাম প্রকাশ না করার শর্তে ওই বৈঠক সম্পর্কে সম্প্রতি মুখ খুলেছেন। বৃহস্পতিবার ইসরাইলের কয়েকটি গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই বৈঠক খুবই সংক্ষিপ্ত ও সফল হয়েছিল উল্লেখ করে হোয়াইট হাউজের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন: জাতিসংঘে ইসরাইলকে সমর্থন ও রক্ষার বিষয়ে আলোচনা হওয়ার পর বৈঠকে অংশগ্রহণকারীরা চলমান শান্তি আলোচনা নিয়ে কথা বলতে শুরু করেন।

এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশের সমর্থনে ‘শান্তি চুক্তি’র মাধ্যমে আরব উপত্যকায় শান্তি আনার বিষয়ে তার দৃঢ় প্রত্যাশার কথা তুলে ধরেন। যারা এই চুক্তিতে বিশ্বাস করে না তাদের বাদ দিয়ে যারা চুক্তির পক্ষে কাজ করছেন বা কাজ করতে আগ্রহী শুধু তাদের সঙ্গে আলোচনাকে গুরুত্ব দেন তিনি।

মধ্য প্রাচ্যে শান্তি ফেরাতে চলতি বছরের শুরুতে ইসরাইল ও ফিলিস্তিনকে ছাড়াই প্যারিসে সম্মেলন অনুষ্ঠিত হয় যাতে ৭০টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তবে আলোচনার ফলাফল শুনতে আমন্ত্রণ পেয়েছিল ওই দুই দেশ। এর আগে ২০১৪ সালের এপ্রিলে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সংলাপ ফলপ্রসু হয়নি।

এরপর এ ধরনের কিছু প্রচেষ্টা নেওয়া হলেও তাতে সফলতা আসেনি। ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের শাসনামলে সেটি ছিল দ্বিতীয় উদ্যোগ। এর আগে ২০১৩ সালের জুনে ২০টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একই ধরনের সম্মেলন হয়েছিল।

১৯৬৭ সালের যুদ্ধের পর পূর্ব ইসরাইল জেরুজালেমের অধিগ্রহণ করলে তা জাতিসংঘসহ অনেক দেশের পক্ষ থেকে মেনে নেয়া হয়নি। সেখানে ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার দাবি নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর ইসরায়েল ও বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Tags: ইসরাইল ও ফিলিস্তিন
Previous Post

শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ বিষয়ে ছাত্র-শিক্ষকরা কী ভাবছে?

Next Post

এশিয়া কাপ হকিতে নিষিদ্ধ সারোয়ার

Next Post
ফাইল ছবি

এশিয়া কাপ হকিতে নিষিদ্ধ সারোয়ার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে মেসির থিম পার্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT