চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধুচন্দ্রিমা নয়, শুটিংয়ে ব্যস্ত হলেন রণবীর-আলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 22, এপ্রিল 2022
in বিনোদন
A A
রণবীর-আলিয়া শুটিং সেটে ব্যস্ত, সিনেমার দৃশ্য ধারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর সাধারণত দূর দেশে মধুচন্দ্রিমায় যেতেই দেখা যায় বলিউড দম্পতিদের। কিন্তু ব্যতিক্রম দেখালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের এই তারকা নবদম্পতি। যার যার হাতে থাকা কাজগুলো নিয়ে আবারও ব্যস্ততার ভেতর সময় পার করছেন তারা।

জানা গেছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত আসন্ন ‘অ্যানিমেল’ ছবির শুটিং শুরু করেছেন রণবীর। যেখানে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। ইতোমধ্যেই ছবিটির মহরত হয়েছে এবং হিমালয়ে এর শুটিংও শুরু হয়ে গেছে।

ভূষণ কুমার এবং প্রণব রেড্ডি ভাঙ্গা একসঙ্গে টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্সের দ্বারা ছবিটি প্রযোজনা করছেন। রণবীর, রাশমিকা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন অনিল কাপুর এবং ববি দেওল।

অন্যদিকে, আলিয়া ব্যস্ত হয়ে পড়েছেন করণ জোহর পরিচালিত তার আসন্ন ছবি ‘রকি ওউর রানী কি প্রেম কাহানী’র শুটিং নিয়ে। যেখানে আলিয়াকে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর সিংয়ের সাথে। ছবিটিতে আরও অভিনয় করবেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি।

আসন্ন ‘অ্যানিমেল’ ও ‘রকি ওউর রানী কি প্রেম কাহানী’ দুটো ছবিই মুক্তি পাবে ২০২৩ সালে।

Tags: অনিল কাপুরআলিয়া ভাটজয়া বচ্চনধর্মেন্দ্রববি দেওলরণবীর কাপুররণবীর-আলিয়ারাশমিকা মান্দানাশাবানা আজমি
Previous Post

মনোজ-ফারিয়াকে নিয়ে দীপু হাজরার ‘লাভ জার্নি’

Next Post

আগামী ৩ দিনে তাপমাত্রা আবারও বাড়তে পারে

Next Post
বাতাসের দিক নির্দেশক বোর্ড, আকাশে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৩ দিনে তাপমাত্রা আবারও বাড়তে পারে

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদে ঘরে ফেরার আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদে ঘরে ফেরার আনন্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT