চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মদ্রিচ’ স্বপ্নে বিভোর ইন্টার মিলান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 05, আগস্ট 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ বলছে ৭৫০ মিলিয়ন ইউরো বাইআউট ক্লজের এক ইউরো কমেও লুকা মদ্রিচকে যেতে দেয়া হবে না। তাতে মোটেও ঘাবড়াচ্ছেন না ইন্টার মিলান কোচ লুসিয়ানো স্পেল্লেত্তি। ভক্তদের বলছেন, মদ্রিচকে ঘিরে স্বপ্ন দেখে যেতে।

বেশ কয়েক মৌসুম ঝিমিয়ে থাকার পর আড়মোড়া ভেঙে জেগে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে ইতালিয়ান ক্লাব ফুটবলে। এর জন্য ক্রিস্টিয়ানো রোনালদো ও জুভেন্টাসকে ধন্যবাদ দিতে পারে সিরি আ কর্তৃপক্ষ। ১০৫ মিলিয়ন ইউরোয় সিআর সেভেনের তুরিনে আসায় ইতালিয়ান ক্লাব ফুটবল নিয়ে আবারও আগ্রহ জন্মেছে ফুটবল ভক্তদের। সিরি আর আরেক দল রোমার ‘লিওনেল মেসি’ প্রেমও কারো অজানা নয়।

তারই ধারাবাহিকতায় রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী লুকা মদ্রিচকে চায় ইন্টার। ক্রোয়েশিয়ান তারকারও আগ্রহ আছে দলবদলে। কিন্তু এই দুইপক্ষের মাঝে খলনায়কের অবস্থানে রিয়াল। রোনালদোর পর দলের সবচেয়ে বড় তারকাকে আসলে কেইবা ছাড়তে চায়!

৭৫০ মিলিয়ন খরচ করে মদ্রিচকে আনার সামর্থ্য যে একেবারেই নেই ইন্টারের তা নয়। তাই তার স্বপ্ন দেখতে তো দোষ নেই। ভক্তদের উদ্দেশ্যে স্পেল্লেত্তির আহ্বান, ‘এরকম একজন খেলোয়াড়(মদ্রিচ) সব ক্লাবের জন্যই গুরুত্বপূর্ণ, কেবল আমাদের জন্যই নয়। ভক্তদের সঙ্গে আমিও তাকে নিয়ে স্বপ্ন দেখে যেতে চাই।’

‘তবে যাকিছুই ঘটুক না কেনো, আমাদের সামর্থ্য আছে এসব চুক্তি নিয়ে কাজ করার। দলবদল শেষ হতে এখনো বেশ কিছুদিন বাকি। যদি এসময়টাতে আমার হাতে মেসিকেও তুলে দেয়া হয়, আমি খুশি মনেই কাজ করবো।’ -স্কাই স্পোর্টস ইতালিকে এভাবেই নিজের স্বপ্নের কথা বলেছেন ইন্টার কোচ।

Tags: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলুকা মদ্রিচ
Previous Post

শাকিব খানের নতুন ছবির নায়িকা নুসরাত ফারিয়া

Next Post

টেস্টে কোহলিই এখন শীর্ষে

Next Post

টেস্টে কোহলিই এখন শীর্ষে

তালিকাভুক্ত শিল্পীদের প্রতি শিল্পী সংঘের অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT