চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যবেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 23, নভেম্বর 2020
in বিনোদন
A A
নাট্য মঞ্চে একজন অভিনেতা হাতে মোমবাতি ধরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্য নির্ভর নাট্যদল নাট্যবেদ মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের ৯ম প্রযোজনায় নতুন নাটক ‘ছায়া ও মানুষ’। আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

সমসাময়িক কালের ঘটে যাওয়া ঘটনার প্রামাণ্য দলিল ‘ছায়া ও মানুষ’ নাটকটি রচনা করেছেন আমিনুল হীরা। নির্দেশনা দিয়েছেন তোসাদ্দেক হোসাইন মান্না। নাটকে একক অভিনয় করেছেন মির্জা সম্রাট। ওইদিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে নাটক শুরু হওয়ার আগে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রদর্শনীর উদ্বোধন করবেন উপস্থিত বিশিষ্ট নাট্যজনেরা।

সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নাট্যকার আমিনুল হীরা বলেন, নাটক জীবনের কথা বলে, প্রতিবাদের কথা বলে, সমাজ, রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান বাহকই হলো নাটক। তাকে যত্ন করা একজন সৎ শিল্পীর যেমন দায়িত্ব, তেমনি গুণী শিল্পীদের স্থান করে দেওয়াও কর্তব্য।

নাটকটির নির্দেশক তোসাদ্দেক হোসাইন মান্না বলেন, করোনাকালীন সময়ে বসে থেকে থিয়েটারের বিভিন্ন আলোচনা ও কাজের কথা শুনে মনে হলো নিজে কিছু করি। সেই সময় আলাপ হয় নাট্যকার আমীনুল হীরার সাথে রোমানা রুমার মাধ্যমে। তিনি আমাকে এই পাণ্ডুলিপি পড়তে দিলে আমার পছন্দ হয়। তখন অভিনেতা মির্জা সম্রাটের সাথে আলাপ করলে সে আগ্রহ দেখায়। নাট্যবেদ আমাকে নাটকটি নির্দেশনার দায়িত্ব দেয়। কাজটার বেশিরভাগ আমরা অনলাইনের মাধ্যমে করি। এই সময় সম্রাটের বাবা ও মা দু’জন করোনা আক্রান্ত হলে একটু পিছিয়ে পড়ি, কিন্তু হাল ছাড়িনি দু’জনে। আমাদের শিক্ষা ব্যবস্থা, সামাজিক অবক্ষয় এই সব তুলে ধরার চেষ্টা মাত্র। ধন্যবাদ ও কৃতজ্ঞ নাট্যবেদ এর সকল সদস্যদের আমাকে দ্বিতীয়বার নির্দেশনার দায়িত্ব প্রদান করার জন্য। জয় হোক নাটকের, জয় হোক মানুষের।

গত ২৭ অক্টোবর নাট্যবেদ তাদের ১ যুগ পূর্তি করেছে। এই ১২ বছরে মঞ্চনাটক এবং পথনাটক মিলিয়ে ৯ টি প্রযোজনা এনেছে দলটি। আগামীতে নাট্যবেদ আরো নতুন প্রযোজনা মঞ্চে আনার জন্য মহড়া করে যাচ্ছে বলেও জানিয়েছে দলটি।

Tags: দলিলবাংলাদেশ
Previous Post

তারকায় ভরপুর ইমপ্রেসের ‘দামাল’

Next Post

মাস্ক পরাতে বাড়ছে জরিমানা

Next Post
ঢাকায় মানুষজন মাস্ক পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্ক পরাতে বাড়ছে জরিমানা

শাকিবের নতুন সিনেমার শুটিং সেটে দৃষ্টিনন্দন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবকে দেখতে দর্শকের চাপ, অ্যাপ ডাউন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT