চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে আসছে সমতটের উজান ভাইটাল কইন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 28, নভেম্বর 2019
in বিনোদন
A A

মঞ্চ নাটকের জনপ্রিয় দল নাট্যধারা। তাদের ২৭ বছর পূর্তি হলো চলতি বছর। এই উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী নাট্যোৎসব। ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে এক্সপেরিমেন্টাল হলে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে নাটকের এই উৎসবটি।

ঢাকের বাদ্যে ২৭টি নাট্য সংগঠনের ২৭ জন গুণী নাট্যজনকে দিয়ে বেলুন উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এখানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও অভিনেত্রী লাকী ইনাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ ও ফ্যাশন হাউজ অঞ্জনস’র কর্ণধার শাহীন আহমেদ।

তিন দিনব্যাপী উৎসবে প্রথমদিনে মঞ্চে আসবে ‘উজান ভাইটাল কইন্যা’ নামের পালানাটক। সমতট নাট্যদলের এই নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন রতন হক। তিনি নাটকটির সংগীত রচনা, সুর ও পরিচালনাও করবেন।

এছাড়াও এ নাটকের আলোক বিন্যাসে থাকছেন কাওসার, রূপ সজ্জায় জাহাঙ্গীর আলম, পোষাকে নাসরিন সুলতানা, রিকুইসিটস তাজুল হাসান। নাটকে মূল চরিত্র ‘কইন্যা’ হিসেবে দেখা যাবে নাসরিন সুলতানাকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তাজুল হাসান, স্নিগ্ধা, সাইফ, নাসির, শান্ত, অন্ত ও রতন হক।

এ নাটকের উপজীব্য আবহমান বাংলার হাজার বছরের লােক সংস্কৃতি। প্রাচীন বাঙালি জাতি সত্তায় মিশে আছে চর্যাপদ, সংস্কৃত বচন, যবন সংহার বিষহরী, মনোষামঙ্গল, দ্বিজ দ্বীপাবলা সংহার, রাশলীলা, গম্ভীরা, জারি, সারি, যাত্রাপালা, নাটক, পালাগান, কবিগান, বিচ্ছেদি গান, কারবালার কেচ্ছা, রাজা রাজরার কাহিনী, রূপকথার প্রবাদ, রূপক নাটক ইত্যাদি। এসব বাঙালি সংস্কৃতিকে সর্বদাই এক উৎসবের আমেজে ভরিয়ে রাখে।

প্রতিটি জনপদে, গ্রাম-গঞ্জে, উপসনায়, পূজা, অর্চনায়, পার্বণে, লোবানে মুখর হয় বাঙালি এইসব নিয়ে। তারই ধারাবাহিকতায় ‘সমতট নাট্যদল’র প্রযোজনা ‘উজান ভাইটাল কইন্যা‘ নামক পালানাটক। এ নাটকের গল্প আবর্তিত হয়েছে সাতচল্লিশের দেশ ভাগ থেকে একাত্তরের স্বাধীনতার পটভূমিতে। সমতল নাট্যদল ছাড়াও এই উৎসবে নাটক মঞ্চস্থ করবে ভারতের দল ইফটা ও নাট্যধারা।

Tags: জারিনাটকবিচ্ছেদি গানযাত্রাপালারূপকসারি
Previous Post

‘ম্যান মাউন্টেনে’র পর ব্রুকসে ধরাশায়ী আফগানরা

Next Post

আসছে বছর বিয়ে করছেন অভিনেতা পরমব্রত

Next Post

আসছে বছর বিয়ে করছেন অভিনেতা পরমব্রত

ওসি মোয়াজ্জেমের ৮ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT