চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে আসছে আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 21, এপ্রিল 2022
in বিনোদন
A A
নাটকের দৃশ্যে অভিনেতারা অভিনয় করছেন, মঞ্চে আলো ও প্রোডাকশন সেট সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলা হয়, মঞ্চের জন্যে কঠিন কয়েকটি নাটকের মধ্যে একটি নাটক আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’। বিশ্বের অত্যন্ত জনপ্রিয় এই নাটকটি নিজেদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আনছে থিয়েটারিয়ান।

সময়ের প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী, সুস্থ বিনোদন ও শিল্পমানকে প্রাধান্য দিয়ে নাটকটি মঞ্চে আনছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নাটকের নতুন দল থিয়েটারিয়ান।

১৯,২০ ও ২১ এপ্রিল কারিগরি মঞ্চায়ন শেষ করে উদ্বোধনী মঞ্চায়ন হবে ২২ ও ২৩ এপ্রিল। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহিলা সমিতিতে দর্শক নাটকটি দেখতে পারবেন।

নাটকের দৃশ্যে চারজন অভিনেতা অভিনয় করছেন, একটি স্টেজে. Channel i News - চ্যানেল আই নিউজ পরিচয় হারানো এবং একজন মানুষের নিজের এবং সমাজের মধ্যে পরিবর্তনকে মেনে নেবার অক্ষমতাকে ফুটিয়ে তোলা হয়েছে আর্থার মিলারের এই নাটকটিতে। নাটকটি স্মৃতি, স্বপ্ন, দ্বন্দ্ব এবং তর্কের একটি মিশ্র ছবি, যা সবই উইলি লোম্যানের জীবনের শেষ ২৪ ঘণ্টা বর্ণনা করে। সর্বাত্মক চেষ্টা করে যাওয়া একজন ব্যর্থ সেলসম্যান যিনি আমেরিকান স্বপ্ন ও কাজের নীতি সম্পর্কে ভুল ধারণা পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত নিজেকে ব্যর্থ স্বীকার না করা খেটে খাওয়া এক সাধারণ মানুষের ট্র্যাজিক গল্প ‘ডেথ অব আ সেলসম্যান’।

পাশাপাশি বর্তমান বিশ্ব অর্থনীতির পুঁজিতত্ত্বের লুকানো রহস্য উঠে আসে- যেখানে কীভাবে ফল খেয়ে, ফলের খোসা ছুঁড়ে ফেলা হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন এবং সহ-নির্দেশক হিসেবে আছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় এর নাট্যকলা বিভাগের প্রভাষক ধীমান চন্দ্র বর্মণ।

Tags: আর্থার মিলারথিয়েটারিয়াননাটকমঞ্চলিড বিনোদন
Previous Post

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪৫

Next Post

নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক

Next Post
বাংলাদেশ ব্যাংকের নতুন নোটের বিশাল সংগ্রহ দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক

বাজারে টাকা বিক্রির জন্য বসে থাকা মানুষজন ও ক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাকা বেচা কেনার হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT